Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নগ্ন করে মহিলাকে মারধর করল 'প্রেমিক'! তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই স্বামীর কাছে ফিরেছিলেন তরুণী

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে (Husband) ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন মহিলা। কিন্তু প্রেমিকের অত্যাচারে জেরবার হয়ে ফিরে আসেন শ্বশুরবাড়িতে। সেই রাগেই প্রকাশ্যে নগ্ন করে (Stripped) তাঁকে মারধর (Beaten Up) করল প্রেমিক ও তার সাঙ্গপাঙ্গরা। ন্য

নগ্ন করে মহিলাকে মারধর করল 'প্রেমিক'! তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই স্বামীর কাছে ফিরেছিলেন তরুণী

শেষ আপডেট: 12 August 2022 04:48

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে (Husband) ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন মহিলা। কিন্তু প্রেমিকের অত্যাচারে জেরবার হয়ে ফিরে আসেন শ্বশুরবাড়িতে। সেই রাগেই প্রকাশ্যে নগ্ন করে (Stripped) তাঁকে মারধর (Beaten Up) করল প্রেমিক ও তার সাঙ্গপাঙ্গরা।

ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhyapradesh) ঝাবুয়া জেলায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। জানা গেছে নির্যাতিতা এবং অভিযুক্তদের প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগেই স্বামীকে ছেড়ে চলে গিয়ে মুকেশ নামে অন্য এক পুরুষের সঙ্গে থাকছিলেন ওই মহিলা। কিন্তু মুকেশ তাঁর উপর অত্যাচার করত বলে তাকে ছেড়ে গত বুধবার স্বামীর কাছে ফিরে আসেন তিনি। স্বামীও গ্রহণ করে নেন তাঁকে। এতেই খেপে ওঠে মুকেশ। আরও কয়েকজন লোক জুটিয়ে গ্রামে আসে মুকেশ। তারপরেই নগ্ন করে মারধর করা হয় মহিলা ও তাঁর স্বামীকে।

ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এই ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে ওই মহিলাকে নগ্ন করে রড এবং লাঠি দিয়ে মারধর করছে কয়েকজন যুবক।

ঘটনা জানতে পেরেই গ্রামে আসে পুলিশ। চিকিৎসার জন্য নির্যাতিতাকে পেতলাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিন স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ! দিল্লিতে পাচার-চক্রের খোঁজ, গ্রেফতার দুই মহিলা-সহ চার


```