
শেষ আপডেট: 1 January 2019 18:30
দিল্লি পুলিশ জানাচ্ছে, সোমবার গভীর রাতে দক্ষিণ দিল্লির ফার্ম হাউসে চলছিল নিউ ইয়ার পার্টি। ফার্ম হাউসটি জেডিইউ-র প্রাক্তন বিধায়ক রাজু কুমার সিংয়ের বলে খবর। জানা যাচ্ছে, বর্ষপূর্তির আনন্দে রাজু ও তাঁর বন্ধুরা গুলি চালাতে শুরু করে, তখনই অর্চনা গুপ্তা নামে ওই মহিলার মাথায় গুলি লাগে। স্বামীর সামনেই লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ অর্চনাকে হাসপাতালে নিয়ে আসার পর পুলিশের কাছে খবর আসে। গোটা ঘটনা অর্চনার স্বামী পুলিশকে জানান। পুলিশ ফার্ম হাউস পৌঁছনর আগেই বন্ধুদের সঙ্গে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যান রাজু সিং। অবশ্য, রাজুর পিস্তলটি ফার্ম হাউস থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সময় ঘটনাস্থলে প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন। যাঁদের কেউই পুলিশকে সাক্ষী দিতে রাজি হয়নি বলে জানা যাচ্ছে।
মাইনাস ১৭ ডিগ্রিতে ধ্বংসস্তূপ থেকে ৩৫ ঘণ্টা পরে উদ্ধার ১১ মাসের শিশু
গোটা ঘটনায় দিল্লি পুলিশ হতবাক । কারণ, পার্টিতে গুলি চলার পরও পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। বিষয়টি প্রথম থেকেই লুকানোর চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। তবে, মঙ্গলবার রাতে পার্টিতে উপস্থিত কয়েকজনকে আটক করেছে পুলিশ। এঁরা প্রত্যেকে রাজু সিংয়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।
রাজু সিং সম্পর্কেও পুলিশের কাছে বেশ কয়েকটি তথ্য রয়েছে। জানা যাচ্ছে, ২০১৫ সালে জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু। তাঁর বিরুদ্ধে বিহারে মোট ৫টি খুন ও বেশ কয়েকটি জালিয়াতির মামলা রয়েছে। এছাড়াও, রাজু নিজে একজন কোটিপতি ব্যবসায়ী। আপাতত তাঁর খোঁজে দিল্লি পুলিশ। ট্র্যাক করা হয়েছে রাজুর গাড়ি ও মোবাইল নম্বর।