Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোটবেলায় পাওয়া নোবেল বড়বেলায় মিলছে না, অসংলগ্ন দাবি নিয়ে হাওড়া ব্রিজের মাথায় মহিলা

দ্য ওয়াল ব্যুরো: তখন সবে বিকেল হয়েছে। লকডাউন পরবর্তী কলকাতা ছন্দে ফিরছে, তাই হাওড়া ব্রিজে ভালই যান চলাচল। এরই মধ্যে ব্রিজের চার নম্বর পিলারে উঠে পড়েন এক মহিলা! ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। বহু চেষ্টায় নামানো হয় তাঁকে। কিন্তু তিনি দাবি

ছোটবেলায় পাওয়া নোবেল বড়বেলায় মিলছে না, অসংলগ্ন দাবি নিয়ে হাওড়া ব্রিজের মাথায় মহিলা

শেষ আপডেট: 7 June 2020 19:04

দ্য ওয়াল ব্যুরো: তখন সবে বিকেল হয়েছে। লকডাউন পরবর্তী কলকাতা ছন্দে ফিরছে, তাই হাওড়া ব্রিজে ভালই যান চলাচল। এরই মধ্যে ব্রিজের চার নম্বর পিলারে উঠে পড়েন এক মহিলা! ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। বহু চেষ্টায় নামানো হয় তাঁকে। কিন্তু তিনি দাবি করেন, প্রাপ্য নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে তাঁকে। সেই প্রতিবাদেই ব্রিজের মাথায় চড়েন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, মাঝবয়সি ওই মহিলা জানিয়েছেন, তাঁর নাম ডলি ঘোষ। উত্তর ২৪ পরগনার অশোকনগরে থাকেন তিনি। পেশায় স্কুলশিক্ষিকা। অবশ্য স্কুলের নাম বলতে পারেননি তিনি। তাঁর পরনে ছিল নীল কুর্তি, লাল লেগিংস ও লাল ওড়না। গোলাপি রঙের একটি ব্যাগ ওড়নার সঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি। তাঁর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, ওই মহিলা উত্তেজিত হয়ে বলছেন, তিনি ছোটবেলায় নোবেল পেয়েছেন। সেটা অমর্ত্য সেনের কাছে আছে। সেই নোবেল তাঁকে ফেরত দেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। নোবেল না পেয়েই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানান। নোবেল প্রদানকারী কমিটির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাঁর। দেখুন ভিডিও।  https://www.facebook.com/TheWallNews/videos/2913167445468558/ পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর অনেকগুলি বাচ্চা আছে, যাদের রামকৃষ্ণ মিশনে লুকিয়ে রাখা হয়েছে। তাঁর দু'টি বাচ্চা নাকি অমর্ত্য সেনের কাছে আছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আছে। তিনি এ-ও বলেন, প্রথম দফায় নোবেলের টাকা দিয়ে তিনি বিবিসি ওয়ার্ল্ডের মতো একাধিক সংবাদমাধ্যম কিনেছিলেন। ডলি বসুর দাবি, সারোগেসি বিষয়ে তিনি গবেষণা করেছিলেন। তাঁর পেপার নোবেল কমিটির দ্বারা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বয়স কম থাকার তখন তিনি পুরস্কার গ্রহণ করেননি। কমিটিকে জানিয়েছিলেন, নোবেল পাওয়ার বয়স হলে, তিনি সেই পুরস্কার নিয়ে আসবেন। তাঁর এই নোবেল পাওয়ার কথা জানতেন আর এক নোবেলজয়ী অমর্ত্য সেন। কিন্তু অভিযোগ, এখন তাঁর আবেদনে কেউ সাড়া দিচ্ছেন না। ওই ভদ্রমহিলা দৃশ্যতই অসংলগ্ন কথা বলছেন, হয়তো বড় কোনও মানসিক আঘাতে এই পরিণতি হয়েছে তাঁর। অবশ্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একাংশ বিদ্রুপ ও ট্রোল করতে থাকে। পুলিশ জানিয়েছে, এদিন বিকেল ঠিক পাঁচটা নাগাদ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির নজরে আসে একজন মাঝবয়সি মহিলা কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার চার নম্বর পিলারের ওপরে উঠছেন। তখন চারদিকে ঝড়জল হচ্ছে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে ব্রিজের ওপরে মোতায়েন পুলিশকর্মীদের জানান। তার পরেই পুলিশ ও দমকল এসে ৪৫ মিনিট ধরে বোঝান তাঁকে। তিনি এর পরে নেমে এলে, তাঁর সব কথা শোনার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় নর্থ পোর্ট থানায়।

```