
শেষ আপডেট: 15 December 2022 02:09
দ্য ওয়াল ব্যুরো: মদ খাওয়ার টাকা (Money For Alcohol) না দেওয়ায় প্রতিবেশী (Neighbour) মহিলাকে নৃশংসভাবে খুন (Murder) করল এক যুবক। শুধুই কি মদের টাকা না পেয়েই এমন কাণ্ড ঘটাল সে নাকি পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখবে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার ডোমবিভলি এলাকায়।
মৃতা মহিলার নাম বৈশালী মাসদুদ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মানপাড়া থানার পুলিশ। জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছে যে, বৈশালী ও তাঁর ছেলের থেকে হামেশাই মদ খাওয়ার জন্য টাকা নিত সে। ধার হিসাবে নয়, এমনিই টাকা দিয়ে দিত। কিন্তু প্রতিবেশী মহিলা ও তাঁর ছেলে কেন একজন যুবককে মদ খাওয়ার টাকা দেবে, সেটাই বুঝে উঠতে পারছে না পুলিশ।
বুধবারও মদ খাওয়ার জন্য ফের ওই যুবক বৈশালীর বাড়িতে গিয়ে টাকা চাইতে শুরু করে। কিন্তু ওই মহিলা এবার আর মদ খাওয়ার জন্য টাকা দিতে রাজি হয়নি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি ছুরি বের করে নিজের প্রতিবেশীকে কোপাতে শুরু করে অভিযুক্ত। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় মহিলার। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
‘বেশরম’ গান, গেরুয়া বিকিনিতে বিতর্কের ঝড়! ছবি বয়কটের ডাক বিজেপি নেতার