স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ‘প্রভাবশালী’। ফলে প্রথমে কেউ মুখ খুলতে সাহস পাননি।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 October 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: এবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের (Dakshineswar Metro) অদূরে চাঞ্চল্যকর ঘটনা। অফিস থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানির Molested) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
শুধু তাই নয়, প্রতিবাদ করায় আক্রান্ত মহিলাকে অভিযুক্ত বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
#rel
নির্যাতিতা জানান, “আমি অফিস থেকে ফিরছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার গায়ে হাত দেয়। প্রতিবাদ করতেই সে আমার ওপর চড়াও হয়, মারধর শুরু করে। আশপাশে লোকজন ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি।”
স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ‘প্রভাবশালী’। ফলে প্রথমে কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে ঘটনায় নির্যাতিতা দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ব্যস্ত মেট্রো স্টেশনের কাছেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে নারীরা কতটা নিরাপদ?