Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মর্মান্তিক! প্রচণ্ড গরমে ঘরের বাইরে খোলা জায়গায় শুয়েছিলেন মহিলা, টেনে নিতে এল বাঘ! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: প্রবল গরমে ঘরে থাকা দায়, তাই ঘরের বাইরে দাওয়ায় বা উঠোনে মাদুর-চৌকি পেতে শোন বহু গ্রামবাসী। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বিভিন্ন গ্রামেও তেমনটাই হয়ে থাকে। সেখানেই এবার ঘটে গেল ভয়াবহ ঘটনা। গরমের হাত থেকে বাঁচতে ঘরের বাইরে শু

মর্মান্তিক! প্রচণ্ড গরমে ঘরের বাইরে খোলা জায়গায় শুয়েছিলেন মহিলা, টেনে নিতে এল বাঘ! তারপর...

শেষ আপডেট: 20 April 2023 04:04

দ্য ওয়াল ব্যুরো: প্রবল গরমে ঘরে থাকা দায়, তাই ঘরের বাইরে দাওয়ায় বা উঠোনে মাদুর-চৌকি পেতে শোন বহু গ্রামবাসী। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বিভিন্ন গ্রামেও তেমনটাই হয়ে থাকে। সেখানেই এবার ঘটে গেল ভয়াবহ ঘটনা। গরমের হাত থেকে বাঁচতে ঘরের বাইরে শুয়েছিলেন চন্দ্রপুরের সাওলি গ্রামের বাসিন্দা এক মহিলা। বাঘের হানায় প্রাণ গেল তাঁর (Woman mauled to death by Tiger Attack)!

সোমবার রাতে তাড়োবা ব্যাঘ্র সংরক্ষণ অরণ্য সংলগ্ন ওই গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বাঘের হানায় মৃত ওই মহিলার না মান্ডাবাই সিদাম। তাঁর বয়স ৫৩। রাতে ঘরের বাইরে শুয়ে ঘুমোচ্ছিলেন তিনি।

বন দফতর জানিয়েছে, গভীর রাতে সেই ঘুমের সময়েই একটি বাঘ এসে তাঁকে টেনে নিয়ে যায় প্রায়! সে সময়ে তীব্র চিৎকার শুরু করে দেন তিনি। তাতে একসময়ে বাঘটি তাঁকে ছেড়়ে পালিয়ে যায় বনে। কিন্তু জখম মহিলার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বন দফতর ও পুলিশ। ওই মহিলার পরিবারের জন্য প্রাথমিক কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের কাছে স্থানীয়দের অভিযোগ, এই ভয়াবহ গরমে ওই এলাকায় অনেকেই বাইরে ঘুমোন।

বন দফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বাঘের হানায়। গত বছরে এই সংখ্যাটা দাঁড়িয়েছিল ৫৩!

বৃষ্টি আসছে বাংলায়, তবে তার আগে চরম তাপপ্রবাহের সতর্কতা এই জেলাগুলিতে! কতদিন চলবে


```