Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়ুলের কোপে স্বামীকে খুন পঞ্চম স্ত্রীর, কেটে নিল যৌনাঙ্গও! দেহ ফেলে দিয়ে এল রাস্তায়

দ্য ওয়াল ব্যুরো: মাদকাসক্ত ছিলেন স্বামী। মাদক সেবনের পর নিয়মিত স্ত্রীকে মারধর করতেন। সহ্য করতে না পেরে খাবারে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে তাঁকে প্রথমে কুড়ুল দিয়ে কোপাল স্ত্রী। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে দেহ ছুড়ে ফেলে দিল রাস্তা

কুড়ুলের কোপে স্বামীকে খুন পঞ্চম স্ত্রীর, কেটে নিল যৌনাঙ্গও! দেহ ফেলে দিয়ে এল রাস্তায়

শেষ আপডেট: 4 March 2023 06:21

দ্য ওয়াল ব্যুরো: মাদকাসক্ত ছিলেন স্বামী। মাদক সেবনের পর নিয়মিত স্ত্রীকে মারধর করতেন। সহ্য করতে না পেরে খাবারে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে তাঁকে প্রথমে কুড়ুল দিয়ে কোপাল স্ত্রী। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে দেহ ছুড়ে ফেলে দিল রাস্তায় (Woman kills husband)। ঘটনায় মৃতের পঞ্চম স্ত্রীকে (5th wife) গ্রেফতার করেছে পুলিশ।

নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে গত ২১ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংগ্রাউলিতে। মৃতের নাম বীরেন্দ্র গুর্জর। অভিযুক্ত কাঞ্চন গুর্জর তার পঞ্চম স্ত্রী। পুলিশ জানিয়েছে, স্বামীকে খুন করার পর নিজেই থানায় এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে কাঞ্চন। সেই ঘটনার তদন্ত করতে শুরু করে পুলিশ। অন্যান্য আত্মীয়দের সঙ্গে কাঞ্চনকেও জিজ্ঞাসাবাদের সময় তার বয়ানে কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপরেই তাকে থানায় ডেকে এনে জেরা করতে শুরু করেন তদন্তকারীরা। প্রশ্নের মুখে ভেঙ্গে পড়ে স্বামীকে খুন করার কথা নিজেই স্বীকার করে কাঞ্চন।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত্রিবেলা স্বামীর খাবারে প্রথমে কুড়িটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অভিযুক্ত। সেই খাবার খেয়ে বীরেন্দ্র ঘুমিয়ে পড়ার পর একটি কুড়ুল দিয়ে একাধিকবার কুপিয়ে তাকে খুন করে কাঞ্চন। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর যৌনাঙ্গটিও কেটে নেয় সে। এরপর প্রমাণ লোপাট করতে বীরেন্দ্রর জামাকাপড় এবং জুতো পুড়িয়ে দিয়ে কাপড়ে মুড়িয়ে তার দেহটি ফেলে দিয়ে আসে রাস্তায়।

অভিযুক্ত জানিয়েছে, বীরেন্দ্র মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে এসে তিনি নিয়মিত অত্যাচার করতেন স্ত্রীর উপর। কাঞ্চনের আগে চারবার বিয়ে করেছলেন তিনি। কিন্তু প্রত্যেকবারই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে গিয়েছিলেন আগের স্ত্রীরা। তারপরেও কোনও পরিবর্তন হয়নি বীরেন্দ্রর। কাঞ্চনের উপরেও নিয়মিত নির্যাতন চালাতেন তিনি, এমনটাই দাবি অভিযুক্তের। সেই রাগ থেকেই স্বামীকে খুনের পরিকল্পনা করে কাঞ্চন।

ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

হাটের মাঝে পাকিস্তানকে তুলোধনা ভারতের, ‘কোনও ধর্মীয় সংখ্যালঘু স্বস্তিতে নেই’


```