
শেষ আপডেট: 28 July 2023 03:29
দ্য ওয়াল ব্যুরো: কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে খুন (woman kills husband) করার অপরাধে গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। উত্তরপ্রদেশের পিলিভিট এলাকায় এই নারকীয় ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই মহিলা তার স্বামীকে একটি খাটিয়ায় বেঁধে তাকে পাঁচ টুকরো করে কেটে ফেলে কুড়ুল মেরে। তার পরে ভাসিয়ে দেয় খালে।
জানা গেছে, মৃতের নাম রাম পাল, তিনি গজরৌলা এলাকার শিবনগরের বাসিন্দা ছিলেন। বয়স ৫৫ বছর। তাঁর ছেলে সোন পাল প্রথম পুলিশকে জানান, বাবার নিখোঁজ হওয়ার ঘটনা। সোন পাল ওই এলাকারই বাসিন্দা, তবে অন্য বাড়িতে থাকতেন নিজের স্ত্রী-ছেলেমেয়েদের নিয়ে। সোন পাল পুলিশকে জানান, তাঁর মা অর্থাৎ রাম পালের স্ত্রী দুলারো দেবী বেশ কিছুদিন বাড়িতে ছিলেন না। তিনি রাম পালেরই এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। তার পরে গ্রামে ফিরে আসার পরে ছেলেকে জানান, রাম পালের খোঁজ মিলছে না। তখনই পুলিশে যান ছেলে।
সোন পালের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সন্দেহের ভিত্তিতে রাম পালের স্ত্রী দুলারো দেবীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। অসংলগ্ন উত্তর মিললে এবং জেরা ক্রমশ কঠোর হলে এক সময় অপরাধের কথা স্বীকার করে দুলারো। সে পুলিশকে জানায়, রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে খুন করেছে সে। পাশের খালেই ফেলে দিয়েছে দেহ।
পুলিশ জানিয়েছে, এর পরেই তারা রাম পালের দেহ উদ্ধার করতে ডুবুরি নামায় খালে। ইতিমধ্যেই তাঁর একটি রক্তমাখা কাপড় খাটিয়ার তোশক পাওয়া গেছে। দেহের টুকরোগুলিও তাড়াতাড়িই পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে দুলারো কেন এমন কাণ্ড ঘটাল, তা এখনও জানা যায়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
দেশের সবচেয়ে গরিব বিধায়ক বাংলার নির্মল, ধনীতম হলেন কর্নাটকের ডিকে শিবকুমার