Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মা! উঠে এলেন এক সন্তানকে নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ (jump) দিলেন এক মহিলা। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত কোনও কোনও সময় যে কতটা হঠকারী হয়ে যায় তারই জলজ্যান্ত প্রমাণ হয়ে দাঁড়াল মধ্যপ্রদেশের এই ঘটনা। চার সন্তানকে ন

চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মা! উঠে এলেন এক সন্তানকে নিয়ে

শেষ আপডেট: 27 March 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ (jump) দিলেন এক মহিলা। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত কোনও কোনও সময় যে কতটা হঠকারী হয়ে যায় তারই জলজ্যান্ত প্রমাণ হয়ে দাঁড়াল মধ্যপ্রদেশের এই ঘটনা।

চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মারলেও মৃত্যুভয়ে শেষে কুয়োয় (well) ঝোলানো দড়ি ধরে বড় মেয়েকে (elder daughter) নিয়ে উপরে উঠে আসেন মা। কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মহিলার ১৮ মাসের এক পুত্র সন্তান এবং দুই কন্যাসন্তানের।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বালদি গ্রামে। অভিযুক্ত মহিলার নাম প্রমিলা ভিলালা। সূত্রের খবর, স্বামীর সঙ্গে বচসার পর এই কঠিন পদক্ষেপ নেন মহিলা। বাড়ির সামনের এক কুয়োতে চার ছেলেমেয়েকে ধাক্কা দিয়ে ফেলে নিজেও আত্মহত্যা করতে যান।

এক সন্তানকে বাঁচালেও বাকি তিন সন্তানকে বাঁচাতে পারেননি প্রমিলা। পুলিশ জানিয়েছে, বাড়ির সামনের কুয়োতে তিনটে দেহ পাওয়া গেছে। দেহগুলি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। আপাতত ওই মহিলা ও তাঁর ৭ বছরের মেয়ে সুস্থ আছে।

তিলজলায় পুলিশের গাড়িতে আগুন, চলছে তুমুল ভাঙচুর, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস


```