Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাঁটতে বেরিয়েছিলেন মহিলা বিচারক, নিমেষে ছিনতাই হাতের ব্যাগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) রাস্তায় এবার ছিনতাইয়ের (robbed) শিকার এক মহিলা বিচারক (Woman judge)। ছেলের সঙ্গে রাতে গুলাবি বাগ এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই বাইকে করে এসে দুই দুষ্কৃতী ধাক্কা মেরে রাস্তার ধারে ফেলে দেয় তাঁদ

হাঁটতে বেরিয়েছিলেন মহিলা বিচারক, নিমেষে ছিনতাই হাতের ব্যাগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শেষ আপডেট: 14 March 2023 14:34

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) রাস্তায় এবার ছিনতাইয়ের (robbed) শিকার এক মহিলা বিচারক (Woman judge)। ছেলের সঙ্গে রাতে গুলাবি বাগ এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই বাইকে করে এসে দুই দুষ্কৃতী ধাক্কা মেরে রাস্তার ধারে ফেলে দেয় তাঁদের। কেড়ে নেয় মহিলার সঙ্গে থাকা ব্যাগটি। পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

ঘটনার পরের দিনই ছেলে যুবরাজ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন যে, মার্চের ৬ তারিখ রাত ১০ টা নাগাদ তাঁর মা, রচনা তিওয়ারি লক্ষণপালের উপর দুজন বাইক আরোহী হামলা চালায়। হাতে থাকা ব্যাগটি ছিনতাই করে নেয়। ব্যাগে আট থেকে দশ হাজার টাকা সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এটিএম কার্ডও ছিল বলে পুলিশকে জানান তিনি।

যুবরাজের অভিযোগ অনুযায়ী পুলিশ মামলা দায়ের করে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই দুই ছিনতাইকারীর নাম এমডি দিলশাদ এবং রাহুল।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের থেকে একটি ইয়ামাহা সহ ১৫টি মোটরসাইকেল, একটি এটিএম কার্ড ও ৪৫০০ টাকা পাওয়া গেছে। পুলিশ জানায়, দিলশাদের নামে এর আগে ১০টি কেস রেজিষ্টার করা আছে যদিও রাহুল এই প্রথমবার কোনও অপরাধমূলক কাজে জড়িয়েছে বলে তাদের ধারণা।

তলোয়ার খেলা দেখাচ্ছিল মহাকাল মন্দিরের পুরোহিতের ছেলে, তারপরেই সব শেষ! ঘাতক হার্ট অ্যাটাক


```