Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অ্যাপ-অটোয় হেনস্থা মহিলা সাংবাদিকের, অশালীন ভাবে বুকের দিকে তাকানোর অভিযোগ চালকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: উবার অটোরিক্সায় যৌন হেনস্থার শিকার হলেন মহিলা সাংবাদিক (Woman journalist)। দেশের সামনের সারিতে থাকা এক মিডিয়া হাউসের ওই সাংবাদিকের অভিযোগ, অত্যন্ত আপত্তিকর ভাবে তাঁর দিকে, বিশেষ করে তাঁর বুকের দিকে তাকিয়েছিল ওই অটোরিক্সার

অ্যাপ-অটোয় হেনস্থা মহিলা সাংবাদিকের, অশালীন ভাবে বুকের দিকে তাকানোর অভিযোগ চালকের বিরুদ্ধে

শেষ আপডেট: 3 March 2023 05:23

দ্য ওয়াল ব্যুরো: উবার অটোরিক্সায় যৌন হেনস্থার শিকার হলেন মহিলা সাংবাদিক (Woman journalist)। দেশের সামনের সারিতে থাকা এক মিডিয়া হাউসের ওই সাংবাদিকের অভিযোগ, অত্যন্ত আপত্তিকর ভাবে তাঁর দিকে, বিশেষ করে তাঁর বুকের দিকে তাকিয়েছিল ওই অটোরিক্সার চালক (Uber driver)। সাংবাদিক প্রতিবাদ করলেও কাজ হয়নি, এমনকি তিনি অভিযোগ জানানোর কথা বললেও ওই চালক নাকি বলে, 'যা পারেন করুন'।

বুধবার দিল্লির মালব্যনগরের এই ঘটনায় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। এর পরে সিটি পুলিশকে একটি নোটিস ধরিয়েছে কমিশন। নোটিস পাঠিয়েছে উবারকেও। সাংবাদিক জানিয়েছেন, তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন খুব তাড়াতাড়ি।

গোটা ঘটনাটি টুইট করে জানিয়েছেন ওই সাংবাদিক।

https://twitter.com/javaidarfa_/status/1630972731167768577

অভিযোগকারিণী সাংবাদিক জানিয়েছেন, বুধবার তিনি উবার অ্যাপের মাধ্যমে একটি অটোরিক্সা বুক করে মালব্যনগরের নিউ ফ্রেন্ডস কলোনিতে যাচ্ছিলেন, এক বন্ধুর বাড়িতে। কিছুক্ষণ পরে তিনি খেয়াল করেন, বাঁ দিকের আয়নার মাধ্যমে তাঁর দিকে, তাঁর বুকের দিকে অশালীন ভাবে তাকিয়ে রয়েছে ওই চালক। তিনি প্রথমে অস্বস্তি বোধ করে ডানদিকে সরে যান। অভিযোগ, তখন ফের ডানদিকের আয়না দিয়ে তাঁকে একই ভাবে মাপতে শুরু করে ওই চালক। সাংবাদিক জানিয়েছেন, এরপরে তিনি এমনভাবে চেপে গিয়ে বসেন, যাতে আয়নায় কোনওভাবেই তাঁর প্রতিফলন না পড়ে। সাংবাদিকের দাবি, এর পরে ওই চালক সটান পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে শুরু করে তাঁকে।

https://twitter.com/javaidarfa_/status/1630972738402914305

এই পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে না করে, উবার অ্যাপের সেফটি ফিচার হাতড়াতে থাকেন তিনি। কিন্তু তাতে যে নম্বরটিতে কল করতে হয়, সেখানে ভাল করে কিছু শোনাই যায়নি বলে দাবি ওই সাংবাদিকের। এর পরে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন চালককে, অসভ্যতা করলে অভিযোগ দায়ের করবেন বলে। সাংবাদিকের দাবি, এতে চালক বেপরোয়া ভাবে উত্তর দেয়, 'যা পারেন করুন।'

https://twitter.com/javaidarfa_/status/1630972741276024832

খুব অল্প দূরত্বই যাওয়ার ছিল বলে রাইড ক্যানসেল করেননি ওই সাংবাদিক। তবে বাকি পথে আরেকবার চেষ্টা করলেও উবারের সেফটি ফিচারে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে অভিযোগ করতে পারেননি তিনি। তবে কয়েক ঘণ্টা পরে উবারের তরফে তাঁকে ফোন করা হয় এবং তাঁর অভিযোগ গ্রহণ করা হয়।

টুইটে অভিযুক্ত ওই চালকের একটি ভিডিও-ও পোস্ট করেন অভিযোগকারিণী সাংবাদিক। পোস্ট করেন তার নাম এবং অন্যান্য তথ্যও।

https://twitter.com/javaidarfa_/status/1630972854018908162
https://twitter.com/javaidarfa_/status/1630972893827063808

পরে তিনি মহিলা কমিশনে গোটা ঘটনাটি জানান। কমিশনের তরফে পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৬ মার্চের মধ্যে। উবারকে পাঠানো নোটিসে বলা হয়েছে, এই ঘটনায় উবার কী কী পদক্ষেপ করেছে তা কমিশনকে জানাতে হবে এবং আগামীতে যেন কখনও আর এমনটা না হয়, তা নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ওই চালকের পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে কিনা তাও জানাতে হবে উবারকে।

https://twitter.com/SwatiJaiHind/status/1631275819330048005

খালি গায়ে অভিনয় করেও যেতে হয়নি জিমে, নিখাদ বাঙালিয়ানায় বাজিমাত করেছিলেন তুলসী


```