Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শ্রীনগরে সিআরপিএফের প্রথম মহিলা আইজি চারু সিনহা, জঙ্গি দমন করবেন এই জাঁদরেল আইপিএস

দ্য ওয়াল ব্যুরো: নকশাল দমন করেছেন। এবার জঙ্গি নাশকতা রোখার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই। সন্ত্রাসের উপত্যকায় যেখানে প্রতিটা পদক্ষেপ ঝুঁকিপূর্ণ সেখানেই প্রথমবার সিআরপিএফের ইনস্পেকটর জেনারেল হয়ে এলেন কোনও মহিলা। সোমবার শ্রীনগর সেক্টরের সিআরপিএফের

শ্রীনগরে সিআরপিএফের প্রথম মহিলা আইজি চারু সিনহা, জঙ্গি দমন করবেন এই জাঁদরেল আইপিএস

শেষ আপডেট: 31 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নকশাল দমন করেছেন। এবার জঙ্গি নাশকতা রোখার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই। সন্ত্রাসের উপত্যকায় যেখানে প্রতিটা পদক্ষেপ ঝুঁকিপূর্ণ সেখানেই প্রথমবার সিআরপিএফের ইনস্পেকটর জেনারেল হয়ে এলেন কোনও মহিলা। সোমবার শ্রীনগর সেক্টরের সিআরপিএফের আইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইপিএস অফিসার চারু সিনহা। নিশাত বাগের কাছে শ্রীনগর সেক্টর কাজ করা শুরু করে ২০০৫ সাল থেকে। এই সেক্টরের অধীনে রয়েছে তিনটি জেলা। জম্মু-কাশ্মীরের বদগাম, গানডেরওয়াল, শ্রীনগর ও লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল। বদগাম, শ্রীনগর মানেই জঙ্গি বিধ্বস্ত এলাকা। কখনও পুলিশ চৌকিতে হামলার খবর মেলে, তো কখনও সিআরপিএফের টহলদারি ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। মাঝে মধ্যেই বিস্ফোরণের খবর মেলে শ্রীনগরের নানা জায়গা থেকে। এমন জঙ্গি উপদ্রুত এলাকার দায়িত্বভারই তুলে দেওয়া হয়েছে জাঁদরেল আইপিএস অফিসার চারুর হাতে। ১৯৯৬ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইপিএস চারু সিনহা। আগে বিহার সেক্টরের সিআরপিএফের আইজি ছিলেন তিনি। বিহার সেক্টরের দায়িত্বে থাকার সময় নকশাল দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন চারু। এর পরে জম্মু সেক্টরের আইজি হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে এর আগেও নানা পদক্ষেপ নিয়েছিলেন এই মহিলা আইপিএস অফিসার। জঙ্গি দমনে তাঁর বিশেষ স্ট্র্যাটেজিও আছে। এই অভিজ্ঞতার কারণেই শ্রীনগর সেক্টরের সিআরপিএফের ইনস্পেকটর জেনারেল করে নিয়ে আসা হয়েছে তাঁকে। বর্তমানে এই সেক্টরের সিআরপিএফের ডিরেক্টর জেনারেল হলেন এপি মহেশ্বরী। তিনি ২০০৫ সালে আইজি হয়ে ঢুকেছিলেন এই সেক্টরে। চারু জানিয়েছেন, অভিজ্ঞতা ও সাহসিকতায় এপি মহেশ্বরী তাঁর আদর্শ। তিনি বরাবরই মহেশ্বরীর কৌশল অনুসরণ করার চেষ্টা করেন। শ্রীনগর সেক্টেরের দুটি রেঞ্জ ও ২২টি একজিকিটিভ ইউনিট আছে। তাছাড়া এর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গ্রুপও আছে। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে মিলিতভাবে জঙ্গি দমন অভিযানে অংশ নেয় এই সেক্টর। এখন থেকে এইসব ইউনিটের দায়িত্ব সামলাবেন আইপিএস চারু সিনহা। পুলিশ-প্রশাসনের উচ্চপদে এখন নারী শক্তির জয়। জম্মু-কাশ্মীরের মতো সন্ত্রাস কবলিত এলাকাতেও পুলিশের পরীক্ষায় বসার জন্য আবেদন করছেন মহিলারা। জম্মু-কাশ্মীর রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইপিএস দানিশ রানা বলেছেন, এ বছরেই উপত্যকার মহিলা ব্যাটেলিয়নের জন্য আবেদন করেছেন ২১ হাজার পরীক্ষার্থী। শূন্যপদ রয়েছে ১৩০০টি। উপত্যকার সামগ্রিক পরিস্থিতি, নিয়ন্ত্রণরেখায় রোজ গোলাগুলি, জঙ্গিদের গোপন ডেরা কোনও কিছুরই তোয়াক্কা করছেন না মহিলারা। সন্ত্রাস থামিয়ে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই এগোতে চাইছেন তাঁরা।

```