Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিক-প্রেমিকা পালিয়েছে, ছেলের বাবাকে জুতোপেটা মেয়ের মা-র! শ্রদ্ধা-কাণ্ড নিয়ে পথসভায় ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walkar Murder) ঘটনায় ইতিমধ্যেই লাভ জিহাদের অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার সেই শ্রদ্ধা ইস্যুতেই নিয়েই 'বেটি বাঁচাও মহাপঞ্চায়েত' ডেকেছিল হিন্দু একতা মঞ্চ নামের একটি সংগঠন। ওই সভা চলাকালীন হঠা

প্রেমিক-প্রেমিকা পালিয়েছে, ছেলের বাবাকে জুতোপেটা মেয়ের মা-র! শ্রদ্ধা-কাণ্ড নিয়ে পথসভায় ধুন্ধুমার

শেষ আপডেট: 29 November 2022 13:36

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walkar Murder) ঘটনায় ইতিমধ্যেই লাভ জিহাদের অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার সেই শ্রদ্ধা ইস্যুতেই নিয়েই 'বেটি বাঁচাও মহাপঞ্চায়েত' ডেকেছিল হিন্দু একতা মঞ্চ নামের একটি সংগঠন। ওই সভা চলাকালীন হঠাৎই মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা একজনকে জুতো (Slipper)মারতে শুরু করেন এক মহিলা (Woman Hits Man)। দিল্লির (Delhi) এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ওই মহিলার মঞ্চে দাঁড়িয়েই মাইক্রোফোনে বলছিলেন যে, ওই ব্যক্তির ছেলে তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। পাঁচদিন হয়ে গিয়েছে এই ঘটনার। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কথাগুলো বলার সময় সমানে ওই ব্যক্তি তাঁকে বাধা দিচ্ছিলেন, এমন দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। বারবার বাধা পেয়ে সটান জুতো খুলে মারতে শুরু করেন ওই মহিলা। যদিও সঙ্গে সঙ্গে বাকিরা এসে তাঁকে আটকে দেয়।

https://twitter.com/ANI/status/1597507615046897664?s=20&t=Fv8Yjkk49BxCENneZnzJmQ

সোমবারই দিল্লিতে অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে আদালতে নিয়ে আসা পুলিশ ভ্যানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে! আক্রমণকারীদের হাতে তলোয়ারও ছিল। জনা ১৫ ব্যক্তি ওই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। যদিও পরে তাদের আটক করে পুলিশ। এর একদিনের মধ্যেই ফের সেই দিল্লিতেই শ্রদ্ধা ইস্যু নিয়ে ডাকা হিন্দু সংগঠনের মঞ্চে জুতোর বাড়ি খেলেন এক ব্যক্তি।

পর্ন দেখেই বিকৃত মানসিকতা! দশ বছরের বাচ্চাকে ধর্ষণ করে ঝুলিয়ে দিল নাবালক


```