Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের প্রস্তাব, পণবন্দি মহিলাকে

দ্য ওয়াল ব্যুরো : ৩০ বছরের এক মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে দুষ্কৃতী। হুমকি দিচ্ছে তাকে বিয়ে না করলে চালিয়ে দেবে গুলি। পুলিশ অসহায়। তারা চেষ্টা চালাচ্ছে যাতে দুষ্কৃতীকে বুঝিয়ে নিরস্ত করা যায়।  শুক্রবার বিকালে ভোপাল শহরের কিছু দূরে এক ফ্

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের প্রস্তাব, পণবন্দি মহিলাকে

শেষ আপডেট: 13 July 2018 11:36

দ্য ওয়াল ব্যুরো : ৩০ বছরের এক মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে দুষ্কৃতী। হুমকি দিচ্ছে তাকে বিয়ে না করলে চালিয়ে দেবে গুলি। পুলিশ অসহায়। তারা চেষ্টা চালাচ্ছে যাতে দুষ্কৃতীকে বুঝিয়ে নিরস্ত করা যায়।  শুক্রবার বিকালে ভোপাল শহরের কিছু দূরে এক ফ্ল্যাটে মহিলাকে ওইভাবে পণবন্দি করা হয়েছে। দুষ্কৃতীর নাম রোহিত। উত্তরপ্রদেশের অলিগড়ে বাড়ি। এদিন বিকালে সে মহিলার ফ্ল্যাটে হানা দেয়। মহিলাকে পণবন্দি করে জানলা দিয়ে দুই আঙুলে ভিক্টরি সাইন দেখতে থাকে।  স্থানীয় মানুষজন পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতে চেষ্টা করে।  তখন রোহিত মহিলাকে গুলি করার হুমকি দেয়।  বাধ্য হয়ে পুলিশ পিছিয়ে আসে। পুলিশের সাব ইন্সপেকটর জি এস রাজপুত জানিয়েছেন, আমরা লক্ষ করেছি, মহিলা রক্তাক্ত।  রোহিত আমাদেরও কাঁচি নিয়ে আক্রমণ করেছিল। সে এখন একটি মোবাইল চার্জার ও স্ট্যাম্প পেপার চাইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলাকে উদ্ধার করা যায়নি।

```