Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের গণধর্ষণ বদায়ুঁতে! অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনই নাবালক, ঘটনার পরে ভাইরাল করা হয় ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ফের গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে, আবারও শিরোনামে উঠে এল সেই বদায়ুঁ। ফৈজগঞ্জ বেহতা এলাকার একটি জঙ্গলে ৩২ বছরের তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত ৬ জন। পুলিশ জানিয়েছে, মাস পাঁচেক আগের এই ঘটনাটি সামনে এসেছে সম্প্রতি একটি ভিডিও ক্

ফের গণধর্ষণ বদায়ুঁতে! অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনই নাবালক, ঘটনার পরে ভাইরাল করা হয় ভিডিও

শেষ আপডেট: 29 January 2021 11:03

দ্য ওয়াল ব্যুরো: ফের গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে, আবারও শিরোনামে উঠে এল সেই বদায়ুঁ। ফৈজগঞ্জ বেহতা এলাকার একটি জঙ্গলে ৩২ বছরের তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত ৬ জন। পুলিশ জানিয়েছে, মাস পাঁচেক আগের এই ঘটনাটি সামনে এসেছে সম্প্রতি একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায়। পুলিশ সূত্রের খবর, গণধর্ষণে অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনই নাবালক! ধর্ষিতা মহিলা বৃহস্পতিবার এফআইআর দায়ের করার পরে আটক করা হয়েছে সকলকে। অভিযোগকারিণীর দাবি, মাস পাঁচেক আগে তিনি জঙ্গলে গিয়েছিলেন কাঠ কাটতে। মাঝেমাঝেই যান তিনি, সংসার চালান কাঠ কেটেই। সে সময়ে জঙ্গলের ভিতরে পাঁচ জন তাঁকে ধর্ষণ করে। আর এক জন গোটা ঘটনার ভিডিও করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হলে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা। তাঁর স্বামী এবং বাচ্চাদের খুন করে ফেলার হুমকিও দেয়। দিন দুয়েক আগে আচমকাই ছড়িয়ে পড়ে ওই গণধর্ষণের ভিডিও। তার পরেই থানায় আসেন ধর্ষিতা। বদায়ুঁর এসএসপি সঙ্কল্প শর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন গ্রামের লোকের কাছে ৩০০ টাকার বিনিময়ে বেচে দেয় ভিডিওটি। তার পরেই তা ছড়িয়ে পড়ে। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। চলতি মাসের গোড়ার দিকে উত্তরপ্রদেশের বদায়ুঁতে গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় রড। ভেঙে দেওয়া হয় তাঁর পাঁজর ও পা। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান ধর্ষিতা। ঘটনায় অভিযুক্ত চিহ্নিত হয় এক মন্দিরের মোহান্ত বাবা সত্যনারায়ণ। এই ঘটনা সারা দেশে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। সপ্তাহ তিনেক পার হতেই আবারও সামনে এল গণধর্ষণের ঘটনা সেই বদায়ুঁতেই।

```