Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত ক্যাবে তরুণীকে গণধর্ষণ! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার চালক-সহ ৩

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ক্যাবের (Cab) মধ্যে গণধর্ষণের (Gang rape) শিকার হলেন এক তরুণী। জানা গেছে, ২৩ বছরের সেই তরুণী নয়ডা থেকে ওই ক্যাবে উঠেছিলেন। এরপর ক্যাবে থাকা আরও দুই সহযাত্রী এবং চালক তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar

চলন্ত ক্যাবে তরুণীকে গণধর্ষণ! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার চালক-সহ ৩

শেষ আপডেট: 29 December 2022 03:42

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ক্যাবের (Cab) মধ্যে গণধর্ষণের (Gang rape) শিকার হলেন এক তরুণী। জানা গেছে, ২৩ বছরের সেই তরুণী নয়ডা থেকে ওই ক্যাবে উঠেছিলেন। এরপর ক্যাবে থাকা আরও দুই সহযাত্রী এবং চালক তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway) উপর। বুধবার পুলিশ এই অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পরেই তিন অভিযুক্ত জয়বীর, টিটু ও চাচাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ধর্ষণের ওই তরুণীকে ইতমাদপুরের কাছে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যায়। সেদিন কোনওরকমে বাড়ি ফিরে যান তরুণী। এরপর বুধবার সকালে ইতমাদপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তাঁর মেডিকেল টেস্ট করানো হয়। শুরু হয় তদন্ত।

আগ্রার পুলিশ কমিশনার ডঃ প্রীতিন্দর সিং জানান, "ওই তরুণী মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ নয়ডার সেক্টর ৩৭ থেকে ওই শেয়ার ক্যাবে ওঠেন। এরপর গাড়িটি ফিরোজাবাদের দিকে রওনা দেয়। তরুণীর অভিযোগ, এরপরই তাঁকে গাড়ির মধ্যে ধর্ষণ করে দুই সহযাত্রী এবং চালক। এরপর রাতে ফাঁকা যমুনা এক্সপ্রেসওয়ের উপর ইতমাদপুরের কাছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এরপর সেখান থেকে কোনওরকমে একটি অটো রিকশা চেপে তিনি বাড়ি ফেরেন।"

এদিকে তরুণীর অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। টোল ট্যাক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে প্রথমে ধরতে পারে পুলিশ। এরপরই পাকড়াও করা হয় তিন অভিযুক্তকে। এরপর তাদের জেরা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আগ্রার পুলিশ কমিশনার।

দলিতদের জলের ট্যাঙ্কে ভাসছে মানুষের মল, বর্ণবৈষম্যের ভয়াবহ চিত্র সামনে এল


```