Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্সের মামলা করেছিলেন স্বামী, গল্ফগ্রিনের বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

দ্য ওয়াল ব্যুরো:‌ গল্ফগ্রিনের একটি আবাসন থেকে উদ্ধার করা হল এক বধূর ঝুলন্ত দেহ। শনিবার রাতের ঘটনা। মৃতের নাম রিনা সাহা। গল্ফগ্রিন থানার পুলিশ দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে। কয়েক দিন ধরেই ওই মহিলাকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। ফ্ল্য

ডিভোর্সের মামলা করেছিলেন স্বামী, গল্ফগ্রিনের বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 25 July 2021 06:02

দ্য ওয়াল ব্যুরো:‌ গল্ফগ্রিনের একটি আবাসন থেকে উদ্ধার করা হল এক বধূর ঝুলন্ত দেহ। শনিবার রাতের ঘটনা। মৃতের নাম রিনা সাহা। গল্ফগ্রিন থানার পুলিশ দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে। কয়েক দিন ধরেই ওই মহিলাকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই থানায় খবর দেন তাঁরা। জানা গিয়েছে, ১৩ বছর আগে রতন সাহার সঙ্গে রিনার বিয়ে হয়। তাঁদের ১১ বছরের সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। তাই তিনি একা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। ফ্ল্যাটের নীচের তলাতেই রয়েছে তাঁর বাবা–মায়ের ফ্ল্যাট। দিদির ফ্ল্যাটটিই ভাড়া নিয়ে থাকছিলেন রিনা। বাবা–মায়ের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভাল ছিল না। কয়েকদিন ধরেই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ফোনও ধরছিলেন না রিনা। সন্দেহ হওয়ায় গল্ফগ্রিন থানায় খবর দেন প্রতিবেশীরা। এরপর পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, ভিতরে এসি চলছিল। তাই বাইরে কোনও গন্ধ পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিনার স্বামী রতন সাহার দাবি, তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। তাঁদের বনিবনা ছিল না। ডিভোর্সের একটি মামলাও করেছিলেন তিনি। স্ত্রী মাঝেমধ্যেই রেগে যেতেন। আত্মহত্যার প্রবণতাও ছিল।

```