
শেষ আপডেট: 28 February 2023 09:15
দ্য ওয়াল ব্যুরো: স্নাতক স্তরের ছাত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। পরে সেই সম্পর্ক চিড় খেতেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর ব্যক্তিগত ছবি বন্ধুদের পাঠিয়ে দিয়েছিল ছাত্র। সে কথা জানতে পেরেই লজ্জায়, অপমানে আত্মঘাতী হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রী (engineering student dies by suicide)।
ঘটনাটি ঘটেছে রবিবার তেলেঙ্গানার (Telengana) ওয়ারঙ্গলে। পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে স্নাতক স্তরের এক ছাত্রের সম্পর্ক ছিল। তার সঙ্গে নিজের কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করেছিলেন ওই ছাত্রী।
কিছুদিন পর অন্য এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ওই ছাত্রীর, স্নাতক স্তরের ওই পড়ুয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। দুজনের মধ্যে মতানৈক্যও দেখা দেয়। এরপরেই নিজের বন্ধুদের সঙ্গে ওই ছাত্রীর পাঠানো ছবিগুলি শেয়ার করে অভিযুক্ত ছাত্র।
সে কথা জানতে পারার পর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রী। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন তিনি।
এই ঘটনায় মৃতা ছাত্রীর পরিবারে তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাঁদের দাবি, দুজন ছাত্র তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করত। সেই অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রকেই গ্রেফতার করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অ্যাডেনোভাইরাসের আতঙ্ক শহজুড়ে, কলকাতা মেডিক্যাল ও বিসি রায়ে ৫ শিশুর মৃত্যু