Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ বছরের মেয়েকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ তরুণীর, মর্মান্তিক পরিণতি দু'জনেরই

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট মেয়ের (daughter) হাত ধরেই আত্মহত্যা (suicide) মায়ের। ৬ বছরের শিশুকন্যাকে সঙ্গে করেই বহুতল আবাসনের ছাদ (roof) থেকে ঝাঁপ দিলেন (jumps) এক তরুণী (woman)! ঘটনাস্থলেই মৃত্যু হল দু'জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইতে

৬ বছরের মেয়েকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ তরুণীর, মর্মান্তিক পরিণতি দু'জনেরই

শেষ আপডেট: 19 September 2022 02:11

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট মেয়ের (daughter) হাত ধরেই আত্মহত্যা (suicide) মায়ের। ৬ বছরের শিশুকন্যাকে সঙ্গে করেই বহুতল আবাসনের ছাদ (roof) থেকে ঝাঁপ দিলেন (jumps) এক তরুণী (woman)! ঘটনাস্থলেই মৃত্যু হল দু'জনের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইতে, শনিবার দুপুরে। মৃতা তরুণী ও তাঁর শিশুকন্যা মীরা রোডের একটি ছয়তলা আবাসনে থাকতেন বলে জানা গেছে। শনিবার দুপুর ২.৩০ নাগাদ মেয়েকে সঙ্গে করে লিফ্টে ওঠেন ২৮ বছর বয়সি ওই তরুণী। সোজা ৬ তলার ছাদে উঠে যান তিনি। সেখান থেকে আচমকাই ছয় বছরের মেয়ের হাত ধরে ঝাঁপ দেন নীচে।

জোরে আওয়াজ শুনে সেখানে ছুটে যান আবাসনের নিরাপত্তারক্ষী। পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই দেখা যায়, আবাসনের নিচেই পড়ে রয়েছে শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ।

তরুণী স্বামীর সুরেশ ওই আবাসনের কাছেই একটি মুদির দোকানে কাজ করেন। তাঁকে খবর দেওয়া হয়। তিনি এসে দুজনকে নিয়ে ভক্তিবেদান্ত হাসপাতালে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। তারা দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। কী কারণে সন্তানকে সঙ্গে নিয়ে তরুণী আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

রোড রোলার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দেড় কোটি টাকার মদ! হাহাকার সুরপ্রেমীদের


```