Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

রাস্তায় মহিলা কলেজশিক্ষকের গায়ে পেট্রল ঢেলে আগুন

দ্য ওয়াল ব্যুরো : ২৫ বছর বয়সী কলেজ শিক্ষিকাকে গত দু’বছর ধরে রাস্তায় বেরোলেই অনুসরণ করত এক ব্যক্তি। সোমবার সকালে শিক্ষিকা যখন কলেজে যাচ্ছেন, তখন তাঁর গায়ে পেট্রল ঢেলে দেয় সে। তারপর আগুন লাগিয়ে দেয়। তার নাম ভিকি নাগরারে। মহিলার শরীরের ৪০ শতাং

রাস্তায় মহিলা কলেজশিক্ষকের গায়ে পেট্রল ঢেলে আগুন

শেষ আপডেট: 3 February 2020 12:28

দ্য ওয়াল ব্যুরো : ২৫ বছর বয়সী কলেজ শিক্ষিকাকে গত দু’বছর ধরে রাস্তায় বেরোলেই অনুসরণ করত এক ব্যক্তি। সোমবার সকালে শিক্ষিকা যখন কলেজে যাচ্ছেন, তখন তাঁর গায়ে পেট্রল ঢেলে দেয় সে। তারপর আগুন লাগিয়ে দেয়। তার নাম ভিকি নাগরারে। মহিলার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। মহারাষ্ট্রের হিঙ্গোনাঘাট শহরের ঘটনা। ভিকি নাগরারে বিবাহিত। তার সাত মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে। বাড়ি দারোদা গ্রামে। সে বলহরশাহতে এক সংস্থায় চাকরি করে। গতবছরে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল। তখন কোনও অভিযোগ দায়ের হয়নি। এদিন সকাল সাতটা বেজে ১৫ মিনিট নাগাদ কলেজ শিক্ষিকা সরকারি বাস থেকে হিঙ্গোনাঘাট স্টপে নামেন। তখনই ভিকি তার গায়ে পেট্রল জ্বালিয়ে আগুন দেয়। তারপর সে পালায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, কয়েকজন পথচারী শিক্ষিকার গায়ে জল দেন। তারপর তাঁকে নিয়ে যান নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালে। মহিলার কপাল, দুই হাত ও ঘাড় পুড়ে গিয়েছে। তাঁর শ্বাসযন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

```