Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহের পর বাসন্তী! খালের জলে ভাসছে মহিলার দেহ, মৃত্যু নিয়ে রহস্য

মালদহের পর বাসন্তী! খালের জলে ভাসছে মহিলার দেহ, মৃত্যু নিয়ে রহস্য

শেষ আপডেট: 17 October 2023 11:49

দ্য ওয়াল ব্যুরো, ক্যানিং: মালদহের পর বাসন্তী। ফের রাস্তার পাশে জলাশয়ে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 


এদিন সকালে বাসন্তী থানা এলাকার ভরতগড় পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ভরতগড় সংলগ্ন শঙ্কর মোড় এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান, খালের জলে ভাসছে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ। মহিলার পরনে ছিল শাড়ি। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, মহিলার গলায় ফাঁস দেওয়া ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথাও যুবতীকে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

যুবতীর আনুমানিক বয়স ২২-২৫ বছর জানিয়েছে পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে অন্যত্র কোথাও খুন করে বাসন্তী এলাকায় ফেলে রেখে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত রবিবার মালদহেও এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ২৪ ঘণ্টা কেটে গেলেও সোমবারও জানা যায়নি মালদহের নির্যাতিতার নাম-পরিচয়। সোমবার দিনভর চলে নির্যাতিতা তরুণীর দেহ শনাক্তকরণে শ্বশুরবাড়ি-বাপেরবাড়ির টানাপোড়েন। শেষমেশ মহিলার পরিচয় জানার ডন্য ডিএনএ টেস্টের পথে হাঁটছে প্রাশাসন। এরপর দুদিনের মাথায় বাসন্তীতে মিলল মহিলার দেহ। পুজোর মুখে পর পর দুটি ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা। 


```