Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মঠের ঘরে মিলল মহিলার ঝুলন্ত দেহ, গ্রেফতার মহারাজ ও ২ শিষ্য

মঠ থেকে উদ্ধার বধূর দেহ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মঠের মহারাজ কমলকৃষ্ণ মণ্ডল ও তাঁর এক শিষ্য ও এক শিষ্যাকে।

মঠের ঘরে মিলল মহিলার ঝুলন্ত দেহ, গ্রেফতার মহারাজ ও ২ শিষ্য

শেষ আপডেট: 11 January 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঠ থেকে উদ্ধার বধূর দেহ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মঠের মহারাজ কমলকৃষ্ণ মণ্ডল ও তাঁর এক শিষ্য ও এক শিষ্যাকে। মহারাজের বিরুদ্ধে মহিলাকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকায়।  

বুধবার রাতে মঠের কর্মীরা ওই মহিলাকে একটি কামরায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁরাই পুলিশ খবর দেয়।  

মৃতের পরিবারের দাবি, পরিকল্পনা করে ওই মহারাজ মহিলাকে খুন করেছে। বুধবারই মহিলা মঠে গিয়েছিলেন। সেখানে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন মহারাজই। 

স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মানস গাইনের অভিযোগ, মহারাজ মঠের জমি আত্মসাৎ করেছেন। অর্থ তছরুপ করেছেন। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। 

ওই পঞ্চায়েত সদস্য বলেন, ''মঠ মহারাজ একজন 'অ্যান্টি সোস্যাল'। এর আগেও তাঁর বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এক মরণাপন্ন মহিলাকে ভুল বুঝিয়ে তাঁর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।'' 

মানসবাবুর অনুমান, মৃতা প্রচুর সম্পত্তি মালিক হওয়ায় তাঁর কাছ থেকেও সম্পত্তির হাতানোর চেষ্টা করেছিলেন মহারাজ। কিন্তু মহারাজের ভণ্ডামি মহিলার সামনে চলে আসাতে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে মহিলা মঠে এসেছিলেন। সেখানে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। পুলিশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঠের মহারাজ, তাঁর এক শিষ্য ও এক শিষ্যাকে গ্রেফতার করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার ৩ জনকে বারাসত আদালতে তোলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে।


```