Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন, তাঁরই বাবা-মাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গ্রেফতার মহিলা

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন করছিলেন। সেই সঙ্গীর মা-বাবাকেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে (Woman Attacks Live-In Partners Parents)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সূত্র

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন, তাঁরই বাবা-মাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গ্রেফতার মহিলা

শেষ আপডেট: 15 January 2023 15:14

দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন করছিলেন। সেই সঙ্গীর মা-বাবাকেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে (Woman Attacks Live-In Partners Parents)।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সূত্রের খবর, অভিযুক্ত মহিলা বিবাহিত। কিন্তু স্বামীকে ছেড়ে তিনি রাম বাথাম নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন করছিলেন। ঘটনার দুদিন আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান মহিলার প্রেমিক রাম। দুদিন পরেও মহিলার সন্দেহ হয়, প্রেমিকের বাবা-মা তাঁকে ইচ্ছাকৃতভাবে অন্য জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখেছেন। এতেই তাঁর সমস্ত রাগ গিয়ে পড়ে রামের বাবা-মার উপর।

এরপর সটান প্রেমিকের বাবা-মার বাড়িতে গিয়ে হাজির হন মহিলা। রামের মায়ের গলায় ছুরি বসিয়ে দেন তিনি (stabs)। স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হন রামের বাবাও।

ঘটনার পর অভিযুক্ত মহিলার নামে থানায় অভিযোগ দায়ের করেন রামের বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে রাম বাথাম নামে ওই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। কেন তিনি আচমকা গায়েব হয়ে গেলেন, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

চলন্ত ট্রেনে বিএসএফ কর্মীর নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার রেল পুলিশের কর্মী


```