Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরগাঁওয়ের ক্যাব চালককে ছুরিকাঘাত, পুলিশকেও ঘুষি মারলেন বিদেশিনী!

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ে একজন ক্যাব চালককে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করল এক বিদেশি মহিলা। মঙ্গলবার দুপুর নাগাদ গুরগাঁওয়ের রাজীব চকে এই ঘটনাটি ঘটে। বোরখা পরে সেই মহিলা হামলা চালায় ক্যাবচালকের ওপর। এরপর সে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা

গুরগাঁওয়ের ক্যাব চালককে ছুরিকাঘাত, পুলিশকেও ঘুষি মারলেন বিদেশিনী!

শেষ আপডেট: 15 February 2022 17:06

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ে একজন ক্যাব চালককে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করল এক বিদেশি মহিলা। মঙ্গলবার দুপুর নাগাদ গুরগাঁওয়ের রাজীব চকে এই ঘটনাটি ঘটে। বোরখা পরে সেই মহিলা হামলা চালায় ক্যাবচালকের ওপর। এরপর সে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। ধরা পড়ার পর সেই মহিলা নিজেকে মিশরীয় বলে দাবি করে, তার মাতৃভাষায় চিৎকার শুরু করে। এমনকি একজন মহিলা পুলিশকে ঘুষিও মারে। এরপরই সেই সন্দেহভাজন মহিলাকে সিভিল লাইনস থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশরা। যদিও এখনও অবধি এফআইআর দায়ের হয়েছে কিনা, তা জানা যায়নি। আহত ক্যাব চালক রঘু রাজ জানিয়েছেন, তিনি দিল্লির আনন্দ বিহারে গাড়ি চালান। রঘু বলেন, "আমি একজন যাত্রীকে নিয়ে ক্যাবের ভিতরে ছিলাম। তখনই সে পেছন থেকে সামনে এসে দাঁড়ায়। এরপর আমি গাড়ির কাঁচ নামাতেই সে কাঁধে ছুরি দিয়ে আঘাত করে দৌড় মারে। আমি তার পিছু নিতেই সে পাল্টা মুখে আঁচড় মারে। এরপরই পুলিশ এসে সেই মহিলাকে ধরে ফেলে।"

```