Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পরকীয়ার সন্দেহ, গাছে বেঁধে মার দুজনকে

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের নবাবগঞ্জের একটি গ্রামের মানুষ সন্দেহ করেছিল, এক তরুণীর সঙ্গে তার কাকার অবৈধ সম্পর্ক আছে। তরুণী ও তার কাকাকে গাছে বেঁধে মারধর করল জনতা। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট পরকীয়াকে ফৌজদারী অপরাধ নয় বলে রায় দিয়েছে। তার

পরকীয়ার সন্দেহ, গাছে বেঁধে মার দুজনকে

শেষ আপডেট: 1 October 2018 07:23

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের নবাবগঞ্জের একটি গ্রামের মানুষ সন্দেহ করেছিল, এক তরুণীর সঙ্গে তার কাকার অবৈধ সম্পর্ক আছে। তরুণী ও তার কাকাকে গাছে বেঁধে মারধর করল জনতা। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট পরকীয়াকে ফৌজদারী অপরাধ নয় বলে রায় দিয়েছে। তার পরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর নবাবগঞ্জের সাত্তিজোর গ্রামে দুজনকে ওইভাবে মারধর করা হয়। গত শনিবার তরুণীর স্বামী সাহাবুদ্দিন থানায় অভিযোগ করেন। তিনি জানান, ঘটনার দিন তাঁর কাকা রিজওয়ান বাড়ির বাইরে ঘুমিয়েছিলেন। তাঁর মোবাইল ফোনটি বাড়ির মধ্যে চার্জে দেওয়া ছিল। তিনি মোবাইলটি নিতে ঘরে ঢোকেন। এমন সময় উসমান ও মকবুল নামে দুই স্থানীয় যুবক বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর লোকজন জড়ো করে। সাহাবুদ্দিনের স্ত্রী ও রিজওয়ানকে গাছে বেঁধে মারধর করে। সাহাবুদ্দিন তখন মুম্বইতে চাকরি করতে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। পুলিশের অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অজয়প্রতাপ জানিয়েছেন, নজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গ্রেফতার হয়েছে চারজন।

```