Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রো স্টেশনে হস্তমৈথুন প্রকাশ্যে, আতঙ্কিত তরুণী চেঁচিয়েও কারও সাহায্য পাননি

দ্য ওয়াল ব্যুরো : এক মহিলাকে বিব্রত করে হস্তমৈথুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।  ১৪ই জুন, ঘটনার পর থেকে পলাতক সেই ব্যক্তি।  দিল্লির গুড়গাঁওতে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে।  ২৯ বছর বয়সী দিল্লির বাসিন্দা ইন্টিরিয়ার ডিজ

মেট্রো স্টেশনে হস্তমৈথুন প্রকাশ্যে, আতঙ্কিত তরুণী চেঁচিয়েও কারও সাহায্য পাননি

শেষ আপডেট: 18 June 2019 13:38

দ্য ওয়াল ব্যুরো : এক মহিলাকে বিব্রত করে হস্তমৈথুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।  ১৪ই জুন, ঘটনার পর থেকে পলাতক সেই ব্যক্তি।  দিল্লির গুড়গাঁওতে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে।  ২৯ বছর বয়সী দিল্লির বাসিন্দা ইন্টিরিয়ার ডিজ়াইনার সেই মহিলা ঘটনার বিবরণ দিয়ে টুইট করেছেন, রাত ৯.২৫ নাগাদ এই ঘটনায় তিনি স্তম্ভিত, আতঙ্কিত এবং শঙ্কিত।  তাঁর টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দেশের প্রধানমন্ত্রী মোদীকে তিনি অ্যাড্রেস করে পুরো ঘটনাটা লিখেছেন।  পাবলিক ট্রান্সপোর্টে সাধারণ মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভুক্তভোগী মহিলা বলছেন, “মেট্রো এমন একটি যান ব্যবস্থা, তাতে মহিলাদের সবচেয়ে বেশি সুরক্ষিত থাকার কথা।  সেখানে আমাদের এই অবস্থা।  কেজরিওয়াল আমাদের ফ্রি রাইড দিচ্ছেন, লাগবে না সেসব।  বরং আমাদের সুরক্ষা সুনিশ্চিত করুন উনি। ” কেজরিওয়াল ইতিমধ্যেই ঘোষণা করেছেন দিল্লিতে মেট্রো এবং বাসে মহিলাদের বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেওয়া হবে।  অনেক মহল থেকেই এই ব্যবস্থা নিয়ে প্রশ্নও উঠেছে, কারণ এতে রাজ্যের অর্থকোষে টান পড়বে।  আর তারপরেই এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন এই মহিলা।  তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলছেন, “ তিনি মেট্রোর চলমান সিঁড়ি দিয়ে নামার সময়ে পিছনে কিছু একটা ঘটছে বুঝতে পারছিলেন, কিন্তু আসলে ঠিক কী ঘটছে বুঝতে না পেরে পিছন ফিরে দেখেন একটি লোক হস্তমৈথুন করছে।  তাকে প্রচণ্ড জোরে একটি থাপ্পড়ও কষান ওই মহিলা।  তাতে অভিযুক্ত উল্টে চেঁচামেচি করতে শুরু করে।  মহিলা তাকে ধাওয়া করতে শুরু করেন, সে সময়ে অভিযুক্ত স্টেশন থেকে বেরিয়ে পালিয়ে যায়। ” মহিলা বলেন, গোটা ঘটনায় তাঁর চারপাশে থাকা কোনও মানুষ তাঁর পাশে এসে দাঁড়াননি।  এমনকি স্টেশনের বাইরে এসেও কোনও পুলিশকে তিনি পাশে পাননি।  স্টেশনের বাইরের সব পুলিশ গুমটিও তখন বন্ধ ছিল বলে অভিযোগ  করেন তিনি।  সেদিন রাতেই তিনি গুড়গাঁও পুলিশের ফেসবুক পেজের মেসেজে গিয়ে গোটা ঘটনাটা জানান।  তাতেও কোনও সাড়া না পেয়ে , তিনি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনে ঘটনাটা জানান এবং সঙ্গে সঙ্গেই উত্তর পান।  তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিসিটিভি ফুটেজ সনাক্ত করতে।  মহিলা বলছেন গোটা দেশের আইন প্রশাসনের প্রতি তিনি বিরক্ত এবং বীতশ্রদ্ধ। আপাতত গুড়গাঁওয়ের পুলিশ অভিযুক্তের খোঁজ জারি রেখেছে।  তাঁরা তাঁদের টুইট অ্যাকাউন্টে লিখেছেন, এসিপি উষা কুণ্ডু তাঁর টিম নিয়ে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন এলাকাটা ঘুরে দেখেও এসেছেন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সাথে যে কোনও রকম তথ্য প্রমাণের জন্য যোগাযোগও বজায় রেখেছেন।  মূলত রাজধানীর মেট্রো পরিষেবার দায়িত্ব অর্ধেক কেন্দ্রের ও রাজ্য সরকারের।  দিল্লি মেট্রোয় যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে।  তাই টুইটে ওই মহিলা রাজ্য ও কেন্দ্র সকলকেই তাঁর ক্ষোভ জানিয়েছেন। তিনি বলছেন, “ রবিবারের রাতের ঘটনায় আবারও আমার মাথায় একটা প্রশ্ন আসছে, এত খবর হয় শ্লীলতাহানি, ধর্ষণের।  তারপরেও এত উদাসীনতা কেন?  সব জায়গায় সিসিটিভি নেই কেন? আমাকে ডাকা হয়েছিল ফুটেজ দেখতে আমি সনাক্তও করে এসেছি, কিন্তু লিখিত এফ আই আর করতে ভয় করছে, যদি আমার কিছু হয়ে যায়।  কারণ নিরাপত্তা তো আমাদের কেউ দিচ্ছে না! পর্যাপ্ত সিসিটিভি থাকলে লোকটা ও ভাবে পালিয়ে যেতে পারত না সেদিন।  আমি বন্ধুর সাথে দেখা করে ফেরার পথে মেট্রো স্টেশনের ভিতরে জামা কিনতে একটি দোকানে ঢুকেছিলাম।  দু তলার সেই দোকানটি থেকে একতলায় নেমে আসার সিঁড়িতেই ঘটে ঘটনাটি।  আমি এখনও এর রেশ কাটিয়ে উঠতে পারছি না। ” প্রসঙ্গত উল্লেখ্য, এ রাজ্যে একাধিকবার এ জাতীয় ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে, সেটা বাসে হোক বা রাস্তায়।  রাজধানীতে বাসেও ঘটেছে এমন ঘটনা, তবে মেট্রো স্টেশনে এই ঘটনা দিল্লিতে প্রথমবার।

```