Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শতবর্ষ ছুঁতে এক মাস বাকি, প্রবল লড়াইয়ে করোনাকে হারিয়ে দিলেন বৃদ্ধা! মনোবলকে কুর্নিশ চিকিৎসকদের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে চলছে এক চরম বিপর্যয়। ২০ লক্ষ মানুষ সংক্রামিত মারণ করোনাভাইরাসে, মৃত্যুমিছিল পেরিয়েছে সওয়া এক লক্ষ। একের পর এক শহর অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করা হচ্ছে, স্তব্ধ হয়ে গেছে সাধারণ জীবনের স্বাভাবিক চলাচল। এ সব কিছুর

শতবর্ষ ছুঁতে এক মাস বাকি, প্রবল লড়াইয়ে করোনাকে হারিয়ে দিলেন বৃদ্ধা! মনোবলকে কুর্নিশ চিকিৎসকদের

শেষ আপডেট: 15 April 2020 11:56

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে চলছে এক চরম বিপর্যয়। ২০ লক্ষ মানুষ সংক্রামিত মারণ করোনাভাইরাসে, মৃত্যুমিছিল পেরিয়েছে সওয়া এক লক্ষ। একের পর এক শহর অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করা হচ্ছে, স্তব্ধ হয়ে গেছে সাধারণ জীবনের স্বাভাবিক চলাচল। এ সব কিছুর মধ্যেও কিন্তু আশার আলো জ্বলছে একটিমাত্র জায়গায়। প্রায় পাঁচ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু সংখ্যার চার গুণ বেশি নবজীবন প্রত্যক্ষ করেছে বিশ্ব। এই সংখ্যাটা যেন বলছে, যুদ্ধে আমরা কিছুতেই হার মানব না! এই আশার আলোতেই সম্প্রতি উজ্জ্বল হয়ে উঠেছে ব্রিটেনের হেলিং দ্বীপের বৃদ্ধা বাসিন্দা ক্যারিই পলকের মুখ। ৯৯ বছর বয়স তাঁর। করোনায় আক্রান্ত হয়েছিলেন সম্প্রতি। কিন্তু টানটান লড়াই শেষে তিনি নাইনটি নাইন নটআউট। সামনের মাসেই সেঞ্চুরি করার কথা তাঁর। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়ানো এই বৃদ্ধা যেন বিশ্বজোড়া করোনা বিপর্যয়ের সামনে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা। মারণভাইরাসের করাল থাবা এড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন তিনি।  তবে এখানেই শেষ নয় ক্যারিই সকলকে মুগ্ধ করেছেন তাঁর জীবনীশক্তি ও ইতিবাচক মানসিকতা দিয়ে। সেরে ওঠার পরে ব্রিটেনে করোনা আক্রান্তদের সাহায্যর্থে ৫ লক্ষ টাকাও দান করেছেন তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসনের সুস্থতা কামনা করতেও ভোলেননি। একইসঙ্গে পরিকল্পনা করছেন, সামনের বথর ১০০তম জন্মদিনটা যাতে বিশেষ ভাবে পালন করতে পারেন তিনি। ব্রিটেনের হেলিং দ্বীপের বাসিন্দা ৯৯ বছর বয়সি ক্যারিই পলক মার্চ মাসের মাঝামাঝি সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনের আলেকজান্দ্রা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণের জেরে কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। তার পর থেকে শুরু হয় লড়াই। চিকিৎসকদের দক্ষতা ও স্বাস্থ্যকর্মীদের যত্নে সেইসঙ্গে অবশ্যই বৃদ্ধার আত্মবিশ্বাসের জোরে বেশ কিছু দিন হাসপাতালে থাকার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই বয়সেও বৃদ্ধার মনোবল তাঁদের বিস্মিত করেছে। যখন খুব অসুস্থ হয়ে পড়েন তিনি, তখনও প্রবল চেষ্টায় নিজেকে সজাগ রেখেছেন। ঝিমিয়ে পড়েননি। হাল ছেড়ে দেননি। নইলে এই বয়সে করোনা সংক্রমণ মুক্ত হওয়া খুব সহজ ও পরিচিত ঘটনা নয় বিশ্বের কোনও প্রান্তেই। চিকিৎসকদের প্রতিকৃতজ্ঞতার শেষ নেই বৃদ্ধারও। তাঁদের হাল-না-ছাড়া মনোভাব দেখে মুগ্ধ তিনি নিজেও। সেরে ওঠার পরে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি তাঁদের।

```