Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পানিহাটির মতো খুন প্রয়াগরাজে! বিধায়ক হত্যার প্রধান সাক্ষীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

দ্য ওয়াল ব্যুরো: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা মনে পড়ে? গত বছর ১৩ মার্চ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনুপমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। তা ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। শুক্রবার রাতে এক

পানিহাটির মতো খুন প্রয়াগরাজে! বিধায়ক হত্যার প্রধান সাক্ষীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

শেষ আপডেট: 25 February 2023 01:56

দ্য ওয়াল ব্যুরো: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা মনে পড়ে? গত বছর ১৩ মার্চ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনুপমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। তা ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। শুক্রবার রাতে একইরকম খুনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বিধায়ক হত্যার (MLA Murder Case) প্রধান সাক্ষীকে (Witness) বাড়ির দোরগোড়ায় খুন (Shot Dead) করল দুষ্কৃতীরা।

২০০৫ সালে খুন হয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন উমেশ পাল। শুক্রবার তিনিই খুন হয়ে গেলেন।

একাধিক সিসি ক্যামেরায় সেই হত্যার ফুটেজ ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে ক্রেটা গাড়ির পিছনের সিট থেকে নামছেন উমেশ। নামছেন তাঁর দুই দেহরক্ষীও। এমন সময় একজন এসে গুলি করে উমেশকে।

গুলি করার আগে আশপাশে কয়েকটি বোমাও চার্জ করা হয়। যাতে আতঙ্কিত হয়ে পথচলতি লোকজন ছুটোছুটি শুরু করে দিয়েছিলেন। গোটা এলাকা ঢেকে গেছিল ধোঁয়ায়। পুলিশের অনুমান, ঘাতকদের চিহ্নিত যাতে না করা যায় সেই কারণেই এই কৌশল নেওয়া হয়েছিল।

উমেশের এক দেহরক্ষী প্রায় ধরেই ফেলেছিলেন খুনিকে। কিন্তু তাঁকেও গুলি করে দুষ্কৃতীটি। দ্বিতীয় দেহরক্ষীও বুলেটবিদ্ধ হয়েছেন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

উমেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন সাংসদ তথা মাফিয়া আতিক আহমেদ। যে বেশ কয়েক বছর গুজরাতের জেলেও বন্দি ছিল। এই হত্যার পিছনে সেই আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।প্রয়াগরাজ পুলিশ জনিয়েছে, আটটি টিম আততায়ীদের খোঁজে তল্লাশিতে নেমেছে।

মুম্বইয়ের বস্তিতে ঘুপচি ঘর, গায়ের উঠত ইঁদুর-আরশোলা, অতীত স্মরণ সঞ্জয় লীলা বনশালির


```