Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের গলাতেও 'উই ওয়ান্ট জাস্টিস'! দেখুন ভাইরাল ভিডিও

দিকে দিকে ধ্বনিত হচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস'।

পুলিশের গলাতেও 'উই ওয়ান্ট জাস্টিস'! দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 6 September 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: ৮ অগস্ট গভীর রাতে আরজি করে নিজের কর্মস্থলেই নৃশংস ধর্ষণ-খুনের শিকার হয়েছে ডাক্তারি ছাত্রী। তারপর থেকে সময় যত গড়িয়েছে ঘটনাকে ধামাচাপা দিতে প্রশাসনিক তৎপরতার অভিযোগ যেমন জোরাল হয়েছে তেমনই উত্তরোত্তর বেড়েছে মানুষের ক্ষোভ বিক্ষোভ।

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারে রাতভর ঘেরাও অবস্থান করেছেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। দিকে দিকে ধ্বনিত হচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার পুলিশের গলাতেও শোনা গেল প্রতিবাদীদের সেই কণ্ঠস্বর, 'উই ওয়ান্ট জাস্টিস'! 

আলিপুর দুয়ার সিটিজেনস অ্য়াসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মেয়েরা হাতে মোমবাতি নিয়ে গোল করে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন। তাঁদের সঙ্গে পুলিশের এক কর্তাকেও বলতে শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। যদিও এই ভিডিও সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

দাবি করা হচ্ছে ভিডিওটি আলিপুর দুয়ারের। প্রসঙ্গত, ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ফের ৪ সেপ্টেম্বরের রাতে ফিরেছিল। গত বুধবার রাত ৯টা থেকে ১০টা ১ ঘণ্টার প্রতীকী প্রতিবাদ কর্মসূচি মধ্যরাত পর্যন্ত গড়ায়। সেদিনই আলিপুর দুয়ারের এক পুলিশ কর্তাকে প্রতিবাদীদের সঙ্গে কণ্ঠস্বর মেলাতে দেখা গেছে। ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন ৩৮ হাজার মানুষ।

উদ্যোক্তাদের তরফে কেয়া রায়ের দাবি, জমায়েতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সহমর্মিতা প্রকাশ করা জন্যে অনুরোধ জানানো হয়েছিল। তাতেই সাড়া দিয়ে ওই পুলিশ আধিকারিক এগিয়ে এসে এক প্রতিবাদের হাতের মোমবাতি ধরে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন।  কমেন্ট বক্সেও সংশ্লিষ্ট পুলিশ কর্তার প্রশংসা করেছেন অনেকে।


```