Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আজ থেকেই তাপমাত্রা নামবে জেলায় জেলায়, বাংলায় শীত আসতে কত দেরি

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার থেকেই জেলায় জেলায় নামবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসবে।

আজ থেকেই তাপমাত্রা নামবে জেলায় জেলায়, বাংলায় শীত আসতে কত দেরি

শেষ আপডেট: 7 November 2023 07:35

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল কি এসেই গেল?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার থেকেই জেলায় জেলায় নামবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসবে। কলকাতায় এতটা না হলেও সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ২১-২২ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩০ ডিগ্রির আশপাশে থাকবে।

শীত পড়তে এখনও দেরি আছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে শীত শীত ভাব চলে এসেছে বঙ্গে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে, তাতেই সকাল-সন্ধেয় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি মিলবে আপাতত। বেলা বাড়লে তা উধাও হবে।  গত কয়েকদিন ধরে পুবালি হাওয়া দক্ষিণবঙ্গে সক্রিয় ছিল। বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয় থাকার জেরে পুবালি বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে আনছিল। এর জন্যই তাপমাত্রা বেড়ে যায়। গত কয়েকদিন ভ্যাপসা গরমে নাকাল হতে হয় বঙ্গবাসীকে। কিন্তু এখন পুবালি হাওয়া পাততাড়ি গুটিয়েছে। উত্তুরে হাওয়া যে আসতে শুরু করেছে, সেটা অনুভূত হয়েছে।

উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। কলকাতায় সকাল ও সন্ধেয় ফুরফুরে শীতের আমেজ টের পাওয়া যাবে। পশ্চিমের জেলাগুলিতে শীত একটু আগেই আসবে।


```