Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কাল শুরু সংসদের শীতকালীন অধিবেশন, রাজ্যের বিরুদ্ধে আর্থিক অবরোধ নিয়ে সরব হবে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) শুরু হতে চলেছে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আজ সংসদ ভবনে সরকারের তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন স

কাল শুরু সংসদের শীতকালীন অধিবেশন, রাজ্যের বিরুদ্ধে আর্থিক অবরোধ নিয়ে সরব হবে তৃণমূল

শেষ আপডেট: 6 December 2022 09:53

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) শুরু হতে চলেছে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

আজ সংসদ ভবনে সরকারের তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

বিরোধীদের তরফে দাবি করা হয় শীতকালীন অধিবেশনে মূল্যবৃদ্ধি বিশদে আলোচনার সুযোগ দিতে হবে। এছাড়া কয়েকটি বিরোধী দল দাবি করেছে, সাধারণ সম্প্রদায়ের দরিদ্রদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে। ডিএমকে সহ দক্ষিণের একাধিক দল ওই সিদ্ধান্তের বিরোধী। তামিলনাড়ুর ডিএমকে সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে।

বৈঠকে তৃণমূলের (TMC) তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ান উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তৃণমূলের তরফে বলা হয়, কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ সৃষ্টি করেছে। একশো দিনের কাজের টাকা, গ্রামে রাস্তা তৈরির প্রকল্পের বরাদ্দ সময়মতো দেওয়া হচ্ছে না। তারা এই বিষয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা চায়।

তালাবন্দি ঘরে আগুন পুড়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধার! টের পেল না ছেলেরা


```