Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুনিয়ার বিশ্রীতম কুকুর নাকি এটিই, সে জন্যই পেল 'সেরা'র মুকুট

দ্য ওয়াল ব্যুরো: খারাপ দেখতে? তাতে কী? সবথেকে 'খারাপ' দেখতে হওয়ার জন্যই ১ লক্ষ টাকা পেল স্কুটার! সঙ্গে আবার একটা ট্রফিও। মজার ছলে নয়, গত ৫০ বছর ধরে রীতিমতো বিশ্ববিখ্যাত এই প্রতিযোগিতা হচ্ছে ক্যালিফর্নিয়ার পেটালুমাতে, সোনোমা-মারিন মেলায়। সে

দুনিয়ার বিশ্রীতম কুকুর নাকি এটিই, সে জন্যই পেল 'সেরা'র মুকুট

শেষ আপডেট: 25 June 2023 14:25

দ্য ওয়াল ব্যুরো: খারাপ দেখতে? তাতে কী? সবথেকে 'খারাপ' দেখতে হওয়ার জন্যই ১ লক্ষ টাকা পেল স্কুটার! সঙ্গে আবার একটা ট্রফিও। মজার ছলে নয়, গত ৫০ বছর ধরে রীতিমতো বিশ্ববিখ্যাত এই প্রতিযোগিতা হচ্ছে ক্যালিফর্নিয়ার পেটালুমাতে, সোনোমা-মারিন মেলায়। সেখানেই এবার উইনার স্কুটার।

স্কুটার অবশ্য কোনও মানুষ নয়, সে ৭ বছরের এক চিনা ক্রেস্টেড প্রজাতির কুকুর। 'খারাপ দেখতে' এই কুকুরই এখন সেরার সেরা। আদতে, এই অদ্ভুত প্রতিযোগিতার পিছনে মূল কারণই হল কুকুরদের দত্তক নেওয়া সম্পর্কে মানুষকে আরও সচেতন করা। এছাড়াও যে সমস্ত একটু 'অন্যরকম' বা অসুস্থ কুকুর রয়েছে তাদের উদযাপন করারও প্ল্যাটফর্ম এই প্রতিযোগিতা।

এই বছরের বিজেতা, স্কুটারের জন্ম হয় পায়ের এক খুঁত নিয়ে। তার পিছন দিকের পায়ের গঠন পুরোপুরি হয়নি, ফলে ভাল করে হাঁটাচলা করতে পারত না সে। জানা গেছে, সেভিং অ্যানিমালস ফ্রম ইউথেনেশিয়া (SAFE) নামে একটি সংস্থা স্কুটারকে উদ্ধার করে। পরে সেই সংস্থারই লিন্ডা এলমকুইস্ট স্কুটারকে দত্তক নেন ভালবেসে।

সামনের দুটো পায়ের উপর ভর করেই হাঁটতে হত স্কুটারকে এবং হাঁপিয়ে গেলে পিছনের পা-টিকে ট্রাইপডের মতো ব্যবহার করে বসতে হত তাকে। স্কুটারের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বাড়তে থাকে, ফলে সে খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে।

লিন্ডা জানান, ‘এক চিকিৎসক স্কুটারকে পায়ে চাকা লাগানো একটি গাড়ির সাহায্য নিয়ে হাঁটার পরামর্শ দিয়েছেন। প্রথম দিকে এই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া স্কুটারের জন্য একটু অসুবিধের হলেও, এখন সে ভাল আছে। চারদিকে দৌড়ে বেড়াচ্ছে, এটা ফেলছে, ওই খাবারে মুখ দিচ্ছে। অন্যান্য যে কোনও কুকুরের মতো সেও সসেজ খেতে খুবই ভালবাসে’।

কোভিডের কারনে মাঝখানে দু'বছর এই প্রতিযোগিতা বন্ধ থাকলেও গত বছর অর্থাৎ ২০২২ সাল থেকে আবার চালু করা হয়েছে এটি। গত বছর মিঃ হ্যাপি ফেস নামের একটি কুকুর এই প্রতিযোগিতা জিতেছিল। তার টিউমার সংক্রান্ত কিছু সমস্যার পাশাপাশি স্নায়ুসংক্রান্ত সমস্যাও ছিল বলে জানা গেছে। তার ঘাড়টিও ছিল একটু বাঁকা। এমনকি ঠিকমতো চলাফেরা করতে পারত না হ্যাপি ফেস, প্রয়োজন পড়ত ডায়াপারের।

হ্যাপির পরে এবারের উইনার স্কুটার। সে যে আসলেই 'বিচ্ছিরি' রকমের সুন্দর!

পর্নোগ্রাফিকে স্নান-খাওয়া-ঘুমের মতোই একঘেয়ে করে দিন! কেন বললেন পর্নহাবের মালিক


```