Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই স্বাধীনতা দিবসেই বীরচক্র সম্মান পাচ্ছেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান

দ্য ওয়াল ব্যুরো: মিগ-২১ উড়িয়ে ঢুকে গিয়েছিলেন পাক সীমান্তে। পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন পুরনো মিগ দিয়েই। সেই সাহসিকতারই পুরস্কার স্বরূপ ৭৩তম স্বাধীনতা দিবসেই বীরচক্র সম্মান পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কম

এই স্বাধীনতা দিবসেই বীরচক্র সম্মান পাচ্ছেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান

শেষ আপডেট: 7 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মিগ-২১ উড়িয়ে ঢুকে গিয়েছিলেন পাক সীমান্তে। পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন পুরনো মিগ দিয়েই। সেই সাহসিকতারই পুরস্কার স্বরূপ ৭৩তম স্বাধীনতা দিবসেই বীরচক্র সম্মান পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার এবং বালাকোট অভিযানের অন্যতম নায়ক অভিনন্দন বর্তমান। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার পরিচয়ের পুরস্কার স্বরূপ এই বীরচক্র সম্মান তুলে দেওয়া হয় সেনাদের হাতে। সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র, তারপর মহাবীর চক্র এবং তৃতীয় সর্বোচ্চ সম্মান বীরচক্র। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের খবর, অভিনন্দন ছাড়া ওই সুপারিশের তালিকায় ছিলেন বায়ুসেনার আরও ১২ জন মিরাজ ২০০০ যুদ্ধবিমানচালক। তাঁদের মধ্যে পাঁচ জনের হাতে তুলে দেওয়া হবে বায়ুসেনা মেডেল। বালাকোট অভিযানে বায়ুসেনার সাফল্যকে সার্বিক স্তরে ছড়িয়ে দিতে সম্প্রতি একটি ভিডিয়ো গেম লঞ্চ করা হয়েছে যার নাম 'ইন্ডিয়ান এয়ার ফোর্স- এ কাট অ্যাবাভ।' এই গেমটি লঞ্চ করেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। গেমের খেলোয়াড়রা অবিকল ভারতীয় বায়ুসেনার মতো। তাঁর মধ্যে রয়েছে অভিনন্দন বর্তমানের আদলের একজন পাইলট। একই রকম পোশাক, একই রকম গোঁফ এবং অবিকল একই রকম তার সাহস। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার কাছে লেথপোরায় জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলায় শহিদ হন ৪৪ জন জওয়ান। ফিদাঁয়ে হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই ঘটনার ১৩ দিনের মাথায় পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অবস্থিত জইশের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনা। এর পরের দিন ভারতের ভূখণ্ডে হানা দেয় পাক যুদ্ধবিমান। সেই সময়েই মিগ-২১ জেট বাইসনের সাহায্যে পাক যুদ্ধবিমান এফ-১৬ গুলি করে নামান উইং কম্যান্ডার অভিনন্দন। সেই সময় নিয়ন্ত্রণোরেখা পেরিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ করে তাঁর যুদ্ধবিমান। আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৬০ ঘণ্টা পর তাঁকে মুক্তি দেয় ইসলামাবাদ। তবে দেশে ফেরার পর উৎসবে যোগ দেননি অভিনন্দন। বরং সেনা হাসপাতালে চিকিৎসার পরেই যোগ দিয়েছিলেন শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে। মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘ ৬০ ঘণ্টা পাক সেনার হাতে মানসিক এবং শারীরিক অত্যাচারের পরেও নিজের কর্তব্য পালনে উইং কম্যান্ডার অভিনন্দন ছিলেন একনিষ্ঠ। তবে দেশে ফেরার পর উৎসবে যোগ দেননি অভিনন্দন। বরং সেনা হাসপাতালে চিকিৎসার পরেই যোগ দিয়েছিলেন শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে। মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘ ৬০ ঘণ্টা পাক সেনার হাতে মানসিক এবং শারীরিক অত্যাচারের পরেও নিজের কর্তব্য পালনে উইং কম্যান্ডার অভিনন্দন ছিলেন একনিষ্ঠ। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই ফের ককপিটেও ফিরতে চলেছেন তিনি।

```