গোঁফের স্টাইল বদলে ফেললেন অভিনন্দন, 'গানস্লিঙ্গার' গোঁফ এখন ছোটো
দ্য ওয়াল ব্যুরো: গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা!
বায়ুসেনার ফ্লাইট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুধু গোঁফ দিয়ে মানুষ চেনেননি! প্রথমে মুগ্ধ হয়েছিল তাঁর শৌর্য্য ও সাহস দেখে। বালাকোটে বিমান হানার পর তখন পাক সেনাবাহিনীর হাতে গ্র
শেষ আপডেট: 1 September 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা!
বায়ুসেনার ফ্লাইট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুধু গোঁফ দিয়ে মানুষ চেনেননি! প্রথমে মুগ্ধ হয়েছিল তাঁর শৌর্য্য ও সাহস দেখে। বালাকোটে বিমান হানার পর তখন পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন অভিনন্দন। শত্রু শিবিরে তাঁদের প্রশ্নের মুখেও অবিচল! যখন তাঁর ‘মিশন’-এর বিশদ জানতে চেয়ে প্রশ্ন করছেন পাক কমান্ডার, তখন হাতে চায়ের কাপ ধরে বলছেন, “সরি, আই এম নট সাপোসড টু টেল ইউ স্যার”!
কিন্তু একই সঙ্গে অভিনন্দনের স্টাইল স্টেটমেন্ট ভাইরাল হয়ে গিয়েছিল। ছোট করে কাটা চুল। সেনা বাহিনীতে যা দস্তুর। সেই সঙ্গে পুরু গোঁফ। ঠোঁটের উপর থেকে দু’পাশে নেমে এসে, তা আবার উপরে মিশে গিয়েছে দাড়ি ও জুলপি-র সঙ্গে। যাকে বলা হয়, গানস্লিঙ্গার মুস্তাচ (gunslinger moustache)!
অভিনন্দনের গোঁফের স্টাইল নিয়ে এতো হইচই পড়ে গিয়েছিল যে প্রায় পাড়ায় পাড়ায় সেলুনে সেলুনে ভিড় জমে গিয়েছিল, ওমন গোঁফের ছাঁটের জন্য। এমনিতে তামিলদের মধ্যে গানস্লিঙ্গার মুস্তাচ বেশি দেখা যায়। অভিনন্দনও আদতে তামিল। তবে বালাকোট বিস্ফোরণের পর সেটা যেন জাতীয় স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছিল!
বালাকোটে হামলার পর প্রায় ৬ মাস কেটে গিয়েছে। পাক সেনা তাঁকে মুক্তি দেওয়ার পর শুশ্রুষার জন্য কয়েকদিন হাসপাতালে ছিলেন অভিনন্দন। তার পর কয়েক দিন ছুটি কাটিয়ে ফিরে যান তাঁর স্কোয়াড্রনে। সেই সঙ্গে ফের ট্রেনিং শুরু করে দেন।
শেষমেশ সোমবার আনুষ্ঠানিক ভাবে ফের মিগ ২১ এর পিঠে চড়েন অভিনন্দন। তাঁর সঙ্গে ছিলেন, বায়ুসেনা প্রধান এয়ারচিফ মার্শাল বি এস ধানোয়া। দেখা যায়, অভিনন্দন তাঁর গানস্লিঙ্গার ছেঁটে ফেলেছেন। চুলের ছাঁট একই রকম রয়েছে। কিন্তু গোঁফ ছেঁটে ছোট করে ফেলেছেন। ঠোঁটের দু’পাশ থেকে সামান্য ঝুলে রয়েছে দুদিকে।
কে জানে! অভিনন্দনের এই স্টাইলও ভাইরাল হয়ে যাবে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/india-news-abhinandan-varthaman-who-downed-pak-f16-flies-again-this-time-with-iaf-chief/