Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টে স্বস্তি মিলল শচীন পাইলটদের, এখনই ডিসকোয়ালিফাই নয়

দ্য ওয়াল ব্যুরো : আগামী মঙ্গলবার অবধি মধ্যপ্রদেশের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার সি পি যোশী। শুক্রবার এমনই রায় দিল রাজস্থান হাইকোর্ট। বিদ্রোহীদের কেন ডিসকোয়ালিফাই করা হবে

হাইকোর্টে স্বস্তি মিলল শচীন পাইলটদের, এখনই ডিসকোয়ালিফাই নয়

শেষ আপডেট: 17 July 2020 12:21

দ্য ওয়াল ব্যুরো : আগামী মঙ্গলবার অবধি মধ্যপ্রদেশের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার সি পি যোশী। শুক্রবার এমনই রায় দিল রাজস্থান হাইকোর্ট। বিদ্রোহীদের কেন ডিসকোয়ালিফাই করা হবে না, তা জানতে চেয়ে নোটিস দিয়েছিলেন স্পিকার। তার প্রতিবাদে শচীনরা গিয়েছিলেন হাইকোর্টে। তাঁদের অভিযোগ, দলবিরোধী কার্যকলাপের নামে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন হাইকোর্টের রায় কার্যত গিয়েছে বিদ্রোহী নেতাদের পক্ষেই। শুক্রবার হাইকোর্টে শুনানির আগে কংগ্রেস অভিযোগ করে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিদ্রোহী বিধায়কদের সঙ্গে রাজস্থান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী ফোনে বিদ্রোহীদের সঙ্গে 'ডিল' করছিলেন। তাদের কাছে সেই কথাবার্তার 'ট্রান্সক্রিপট' আছে। এই অভিযোগে দু'টি এফআইআর করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস দাবি করে, ফোনে কথাবার্তার অডিও টেপও তাদের কাছে আছে। যদিও সাংবাদিকদের সামনে কোনও অডিও শোনানো হয়নি। কংগ্রেসের অভিযোগ, রাজস্থানের দুই প্রাক্তন মন্ত্রী ভানওয়ার লাল শর্মা এবং বিশ্বেন্দ্র সিং-এর সঙ্গে ফোনে কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রাক্তন দুই মন্ত্রী এখন দিল্লির কাছে এক রিসর্টে রয়েছেন। রাজস্থান পুলিশের একটি বিশেষ টিম সেখানে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কংগ্রেস যে অডিও টেপের কথা বলছে, তা ভুয়ো। তাতে কারও কথা শোনা যাচ্ছে না। তিনি জানান, তদন্তের স্বার্থে যদি তাঁকে ডাকা হয়, তিনি উপস্থিত হবেন। গত রবিবার শচীন বিদ্রোহ করেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি টাকা ও উঁচু পদের লোভ দেখিয়ে তাঁর অনুগামী বিধায়কদের দলে টানার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শচীন মন্তব্য করেন, গান্ধী পরিবারের কাছে তাঁকে ছোট করার জন্যই তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগের কথা রটানো হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “আমরা মিডিয়ার মারফৎ জেনেছি, শচীন বিজেপিতে যোগ দিচ্ছেন না। যদি তিনি বিজেপিতে না যান, অবিলম্বে হরিয়ানায় বিজেপি সরকারের আতিথ্য নেওয়া বন্ধ করুন। দু’টি হোটেলে বিজেপির নিরাপত্তা বলয় আমাদের বিধায়কদের ঘিরে রেখেছে। সেখান থেকে তাঁদের মুক্ত করুন। বিজেপির সঙ্গে আলোচনাও বন্ধ করুন।” শচীন কংগ্রেসে ফিরতে চাইলে তাঁকে অভ্যর্থনা জানানো হবে বলে সুরজেওয়ালা মন্তব্য করেন।

```