Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনি ৪২, জন্মদিনে বিশেষ সম্মান উইম্বলডনের, সুপার কিংস লিখল, ‘থালাইভা’

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি ৪২! প্রতি বছরই ৭ জুলাই দিনটি আসে, আর সারা ভারতে আবেগের একটা বলয় তৈরি হয়। যে বলয়ে মধ্যমণি থাকেন, মহেন্দ্র সিং ধোনি (Dhoni)। সারা বিশ্ব থেকে শুভেচ্ছা আসতে থাকে, কিন্তু এই বিশেষ দিনে মাহির কোথায় অবস্থান, সেটাই র

ধোনি ৪২, জন্মদিনে বিশেষ সম্মান উইম্বলডনের, সুপার কিংস লিখল, ‘থালাইভা’

শেষ আপডেট: 7 July 2023 06:42

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি ৪২! প্রতি বছরই ৭ জুলাই দিনটি আসে, আর সারা ভারতে আবেগের একটা বলয় তৈরি হয়। যে বলয়ে মধ্যমণি থাকেন, মহেন্দ্র সিং ধোনি (Dhoni)।

সারা বিশ্ব থেকে শুভেচ্ছা আসতে থাকে, কিন্তু এই বিশেষ দিনে মাহির কোথায় অবস্থান, সেটাই রহস্য থাকে। হয়তো তিনি খামার বাড়িতে থাকতে পারেন, আবার লন্ডনে উইম্বলডনের সেন্টার কোর্টেও তাঁকে দেখতে পাওয়া যেতে পারে। আবার আবিষ্কার করা যেতে পারে অ্যাসেজ টেস্টে গ্যালারিতেও।

পাশাপাশি বন্ধুবান্ধবদের সঙ্গে হয়তো নিভৃতে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ের কোনও বাসভবনে। জন্মদিনে ধোনিকে (Dhoni) ধরা মুশকিলের বিষয়।

এবার ধোনির (Dhoni) অধিনে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই নিয়ে আরও উচ্ছ্বাস চোখে পড়ছে। ধোনি ম্যানিয়া বহুদিন ধরেই ভারতীয় ক্রিকেটে বিরাজমান। তিনি এমন এক জাদুকর, যাঁকে নিয়ে আবেগ দিনের দিন বাড়ছেই।

মাহি নিয়ে বিশেষ সম্মান জানাল উইম্বলডনও (Wimbledon's special honor)। তাঁরাও নিজেদের সরকারি টুইটার অ্যাকাউন্টে ধোনির ছবি রেখে একটি ফ্রেম সাজিয়েছে, যেটি আবার সিএসকে শেয়ার করে ক্যাপশন লিখেছে, থালাইভা, মানে আমাদের রাজা।

সব থেকে বড় কথা, ধোনির হাতে টেনিস ব্যাট দিয়ে একটি টুইট করা হয়েছে। লেখা হয়েছে, আমাদের সিংহ যদি টেনিস ব্যাট হাতে ধরতেন, কী হতো!

যে ছবিতে ধোনিকে দেখে মনে হচ্ছে যেন রজার ফেডেরার। সেই ছবি উইম্বলডনের পেজ থেকে টুইটারে পোস্ট করা হয়। আর সেটা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

এমনকী রজার ফেডেরারের ছবি টুইটারে পোস্ট করে চেন্নাই সুপার কিংসও। আর এখানেই ঘটেছে মজার ঘটনা। দেখা যাচ্ছে, রজার ফেডেরারের একটি ছবিতে ধোনির মুখ বসানো। দেখে মনে হচ্ছে ধোনি যেন টেনিস খেলছেন।
কিংবদন্তিদের যে একটা খেলায় ধরে রাখা যায় না, সেটি ধোনির জন্মদিনে আবারও দেখাল টেনিসের সাবেকি ধারার একটি ব্রিটিশ সংস্থাও।

আগরকারের জেহাদ ‘লাভ স্টোরি’! ধর্মের কাঁটাতার পেরিয়ে পরিবারের অমতে বিয়ে করেন নির্বাচক প্রধান


```