Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আয়কর রির্টানের সময়সীমা ৩১ জুলাইয়ের পর কি বাড়ানো হবে? কী বলল সরকার

আয়কর রির্টানের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করেছিল আয়কর বিভাগ। আগামীকাল বুধবার শেষ হতে চলেছে সেই সময়সীমা।

আয়কর রির্টানের সময়সীমা ৩১ জুলাইয়ের পর কি বাড়ানো হবে? কী বলল সরকার

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 July 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো: আয়কর রির্টানের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করেছিল আয়কর বিভাগ। আগামীকাল বুধবার শেষ হতে চলেছে সেই সময়সীমা।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে ওটিপি সংংক্রান্ত সমস্যার জেরে বেশ কিছু করদাতা ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংস্থা সরকারেরর কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল। ব্যাপারে আয়কর বিভাগের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
 হাতে যেহেতু একদিন সময় রয়েছে এবং আয়কর বিভাগের তরফে এখনও সরাসরি 'না' বলা হয়নি, তাই এখনই আশা ছাড়ছেন না আবেদনকারীরা।

সাধারণত সময়ের মধ্যে আয়কর রির্টান দাখিল না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে জরিমানার মুখে পড়তে হয়। তবে সাম্প্রতিক অতীতে  আয়কর দাখিল করার বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেকেই জরিমানা বা ঝামেলা এড়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর দাখিল করেন।

এ ব্যাপারে সম্প্রতি এক পরিসংখ্যান তুলে ধরে আয়কর বিভাগও জানিয়েছে, গত ২৬ জুলাই পর্যন্ত পাঁচ কোটিরও বেশি নাগরিক আইটিআর ফাইল করেছেন। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি।

জানা গেছে, চলতি মাসে বেশ কিছু করদাতা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ট্যাক্স ফাইলিং পোর্টালে সমস্যার মুখে পড়তে হয়েছে। যে কারণে সময়সীমা বাড়ানোর জন্য কর বিভাগকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংস্থাগুলি। আয়কর বিভাগ অবশ্য এব্যাপারে এখনও কিছু জানায়নি।


```