Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অংশ নেবেন? ফোর্ট উইলিয়ামের কর্তারা নীরব

আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর।

বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অংশ নেবেন? ফোর্ট উইলিয়ামের কর্তারা নীরব

শেষ আপডেট: 7 December 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর। ১৯৭১ সালের এইদিনে ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। ভারত ও বাংলাদেশ দিনটি পাকিস্তানের বিরুদ্ধে বিজয় দিবস হিসাবে পালন করে থাকে।

 এবারের বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে পূর্বাঞ্চলীয় সেনা সদরের তরফে মেজর জেনারেল মোহিত শেঠ যে কর্মসূচি ঘোষণা করেছেন তাতে বাংলাদেশ থেকে কোনও মুক্তিযোদ্ধার অংশ নেওয়ার বিষয়ে উল্লেখ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিগত ৫৩ বছরে এই প্রথম মুক্তি বাহিনীর প্রবীন যোদ্ধাদের অংশ গ্রহণ ছাড়াই বিজয় দিবস পালিত হতে পারে। যদিও মেজর জেনারেল মোহিত শেঠ জানিয়েছেন, এই বিষয়ে পরে জানানো হবে।

তবে অতীতে এমন নজির নেই। বিগত বছরগুলিতেও বিজয় দিবসের দিন দশ আগে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। তাতে মুক্তিযোদ্ধাদের নাম-পরিচয় উল্লেখ করে জানানো হয় তাদের সফরসূচি ঘোষণা করা হত। এবার তা হয়নি।

 অনেকেই মনে করছেন, ভারত-বাংলাদেশের চলতি অস্থির পরিস্থিতির ছাপ পড়তে চলেছে বিজয় দিবসের অনুষ্ঠানে। ভারত সরকার এবার মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানায়নি, নাকি আমন্ত্রণ পেয়েও বাংলাদেশ বয়কটের পথে হাঁটছে তা স্পষ্ট নয়।

 তবে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের অনেকেই মনে করছেন, দুই দেশেরই উচিত হবে বিজয় দিবসের অনুষ্ঠানে কূটনৈতিক বিবাদ টেনে না আনা। কারণ, দুই দেশের জন্যই ১৬ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাটির সঙ্গে ভারতীয় সেনার রক্ত মিশে আছে। দু-দেশের মধ্যে যখন বাণিজ্যিক লেনদেন অব্যাহত, সামান্য হলেও ভিসা প্রদান করা হচ্ছে, তখন বিজয় দিবসের অনুষ্ঠানেও এতদিনের ঐতিহ্য বজায় রাখা দরকার।


```