Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমৃতসর থেকে ভোটে লড়ুন, মনমোহনের কাছে আর্জি অমরিন্দর সিং-এর

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালেই ভোটের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁর কাছে আবেদন জানালেন, আপনি অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। কংগ্রেস স

অমৃতসর থেকে ভোটে লড়ুন, মনমোহনের কাছে আর্জি অমরিন্দর সিং-এর

শেষ আপডেট: 11 March 2019 06:06

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালেই ভোটের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁর কাছে আবেদন জানালেন, আপনি অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এবার মনমোহনকে প্রার্থী করতে চান বলে জানা গিয়েছে। তাঁর ধারণা, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রার্থী হলে পাঞ্জাবে তো বটেই, সারা দেশেই কংগ্রেস সদস্যরা উজ্জীবিত হবেন। পাঞ্জাবে ভোট হবে একদফায়, ১৯ মে।  তার আগে রবিবার পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা আশা কুমারী এবং পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখরের সঙ্গে অমরিন্দর একযোগে মনমোহন সিং-এর কাছে আবেদন করেন, আপনাকে এবার অমৃতসর থেকে ভোটে দাঁড়াতেই হবে। দয়া করে না বলবেন না। যতদূর জানা গিয়েছে, মনমোহন এই প্রস্তাব শুনে প্রথমে হাসেন। তারপর বলেন, আমি অবসর নিয়েছি। আমার অনেক বয়স হয়েছে। এখন আমার পক্ষে ভোটের প্রচার চালানো সম্ভব নয়। পরে তিনি বলেন, আমাকে ফের প্রার্থী করার প্রস্তাব যাঁরা দিয়েছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। তবে অশক্ত শরীর নিয়ে আমার পক্ষে ভোটে দাঁড়ানো সম্ভব নয়। ক্যাপটেন অমরিন্দর সিং তখন বলেন, আপনি শুধু নমিনেশন পেপার ফাইল করুন। আর কিছু করতে হবে না। আপনার হয়ে প্রচারের পুরো দায়িত্ব আমি নেব। আমি ব্যক্তিগতভাবে আপনাকে কথা দিচ্ছি। আমি নিজে অমৃতসরে ক্যাম্প করে থাকব। দয়া করে না বলবেন না। আমাদের প্রস্তাব নিয়ে একবার ভেবে দেখুন। অমৃতসর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০১৪ সালে বিজেপির শীর্ষস্থানীয় নেতা অরুণ জেটলিকে এই আসন থেকেই হারিয়েছিলেন অমরিন্দর সিং। পরে তিনি ইস্তফা দিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। ওই লোকসভা আসনের উপনির্বাচনে ফের জিতেছিলেন কংগ্রেসের গুরজিৎ আউলজা। পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি জাখর প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, আপনি যদি ভোটে দাঁড়ান তাহলে ভোটদাতারা বিচার করে দেখবেন, প্রধানমন্ত্রী হিসাবে আপনি কী কাজ করেছিলেন আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বা কী করেছেন। রবিবার সকালে প্রদেশ কংগ্রেসের বৈঠকে আলোচনা হয়, পাঞ্জাবে কাদের প্রার্থী করা হবে। তখনই মনমোহন সিং-এর নাম ওঠে। বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, আশা কুমারী, ক্যাপটেন অমরিন্দর সিং এবং জাখর। তাঁরা স্থির করেন, প্রার্থী হওয়ার জন্য মনমোহন সিং-এর কাছে আবেদন জানানো হবে। পরে রাহুল গান্ধীও এই প্রস্তাবে সম্মতি দেন। তবে তিনি বলেন, প্রার্থী হবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মনমোহন সিং-ই।

```