Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে বিকেল পাঁচটার মধ্যে ভোট পড়ল ৫০ শতাংশের বেশি

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যে এদিন প্রথম দফার ভোট হল বিহারে। বিকাল পাঁচটার মধ্যে ভোট পড়েছে ৫১.৮ শতাংশ। এদিন যে আসনগুলিতে ভোট হয়েছে, সেখানে ২০১৫ সালে সুবিধাজনক অবস্থানে ছিল লালুপ্রসাদ যাদবের আরজেডি। ভোট শুরু হয় সকাল সাতটায়। নির্ব

বিহারে বিকেল পাঁচটার মধ্যে ভোট পড়ল ৫০ শতাংশের বেশি

শেষ আপডেট: 28 October 2020 13:38

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যে এদিন প্রথম দফার ভোট হল বিহারে। বিকাল পাঁচটার মধ্যে ভোট পড়েছে ৫১.৮ শতাংশ। এদিন যে আসনগুলিতে ভোট হয়েছে, সেখানে ২০১৫ সালে সুবিধাজনক অবস্থানে ছিল লালুপ্রসাদ যাদবের আরজেডি। ভোট শুরু হয় সকাল সাতটায়। নির্বাচন কমিশনের নির্দেশমতো প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ছিল হাজারের মধ্যে। যাঁদের বয়স ৮০-র ওপরে অথবা যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি স্যানিটাইজ করা হয়েছিল। ভোটারদের জন্য বুথে রাখা হয়েছিল থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং জল। এবার ভোটের আগে স্পষ্ট হয়ে উঠেছে, এনডিএ জোটের মধ্যে দূরত্ব বেড়েছে বিজেপি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি ইউ-এর। এদিন বিহারে প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিহারে দ্বিতীয়বার ভোটের প্রচার করতে এলেন মোদী। তাঁর সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। মোদী বলেন, মা সীতা এখন অযোধ্যা দেখে খুশি হবেন। তাঁর জন্মস্থান মিথিলার অবস্থা দেখেও খুশি হবেন। পরে প্রধানমন্ত্রী বলেন, কয়েক শতাব্দী ধরে অপেক্ষার পরে অবশেষে অযোধ্যায় একটি বিশাল রামমন্দির তৈরি হতে চলেছে। যাঁরা রামমন্দির নির্মাণের তারিখ জানতে চেয়েছিলেন, তাঁরাও এখন আমাদের প্রশংসা করছেন। এনডিএ এবং বিজেপি যা বলে, তা করে দেখায়। এরপরেই নীতীশের ঢালাও প্রশংসা করেন মোদী। তিনি বলেন, গত ১৫ বছর ধরে নীতীশজির নেতৃত্বেই উন্নয়নের পথে চলেছে বিহার। ২০১৫ সালে লালুপ্রসাদ যাদবের সঙ্গে মহাজোট করে মুখ্যমন্ত্রী হন নীতীশ। পরে সেই জোট ভেঙে দিয়ে এনডিএতে শামিল হয়ে যান তিনি। অনেকের মতে, জনাদেশ নিয়ে উল্টো শিবিরে ভিড়ে যাওয়ার প্রভাব পড়তে পারে এবারের ভোটে। যাদব ও মুসলিম ভোট নীতীশের বিরুদ্ধে যেতে পারে বলে মত অনেকের। ইতিমধ্যে এনডিএ-এর বিড়ম্বনা বাড়িয়েছেন চিরাগ পাসোয়ান। লোক জনশক্তি পার্টির নেতা তথা সদ্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে লাগাতার নীতীশের সমালোচনা শুরু করেছেন। বিজেপি ভাল কিন্তু নীতীশ কুমার খারাপ-- অদ্ভুত এই অবস্থান নিয়ে জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিয়েছে লোজপা। ধন্দ কাটাতে বিহার বিজেপির শীর্ষ নেতা তথা উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী তীব্র সমালোচনা করেছিলেন চিরাগের। অনেকের ধারণা ছিল, পিছন থেকে বিজেপিই বুঝি এই কাজ করাচ্ছে চিরাগকে দিয়ে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, বিহারে এনডিএ দুই তৃতীয়াংশ আসনে জিতবে। তিনি আরও বলেছেন কে কত আসন পেল বড় কথা নয়। নীতীশ কুমারই হবেন বিহারের মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কোনও যদিও কিন্তু নেই। লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব বিরোধীদের মুখ। কংগ্রেস ও বাম দলগুলির সঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়ছে আরজেডি। দশ লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী।

```