Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার দেখা হবে মুনমুন-ইমরানের?  

দ্য ওয়াল ব্যুরো: হইহই পড়ে গিয়েছিল টালিগঞ্জ পাড়ায়। কেঁপে গিয়েছিল বলিউডও। সে সময় পাকিস্তান টিম ভারতে এলেই মিডিয়ার নজর থাকত সুচিত্রা সেনের একমাত্র মেয়ের দিকে। কলকাতায় এলে তো কথাই নেই। ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের ‘বন্ধুত্ব’ নিয়ে কম কথা তো হয়

আবার দেখা হবে মুনমুন-ইমরানের?  

শেষ আপডেট: 27 July 2018 05:50

দ্য ওয়াল ব্যুরো: হইহই পড়ে গিয়েছিল টালিগঞ্জ পাড়ায়। কেঁপে গিয়েছিল বলিউডও।

সে সময় পাকিস্তান টিম ভারতে এলেই মিডিয়ার নজর থাকত সুচিত্রা সেনের একমাত্র মেয়ের দিকে। কলকাতায় এলে তো কথাই নেই। ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের ‘বন্ধুত্ব’ নিয়ে কম কথা তো হয়নি! ইমরান খানের সতীর্থ জাভেদ মিয়াদাঁদ তো একবার বলেই দিয়েছিলেন, ‘ইডেনে খেলা পড়লেই আমরা চিন্তায় থাকতাম, ম্যাচের সময় ইমরানকে পাওয়া যাবে তো!’

কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে। ইমরান একটার পর একটা বিয়ে করেছেন আর ভেঙেছেন। এ দিকে মুনমুনের মেয়েরাও এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকা। কিন্তু দুজনেরই বড্ড মিল!

মুনমুন সেন দ্বিতীয়বারের জন্য বাঁকুড়ার লাল মাটি থেকে তৃণমূলের টিকিটে সাংসদ আর ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অনেকেই অন্য জগৎ থেকে দু’জনের এই রাজনীতিতে আসা দেখে বলছেন, ‘একেই বলে সাচ্চা দোস্তি! যেখানে দুরত্ব ঘুঁচে গিয়ে, যোগাযোগ বিচ্ছিন্নতা চুকে গিয়ে মিলে যায় এক জায়গায়।’ লাহোর থেকে লুটিয়েন দিল্লির দূরত্ব যাই হোক না কেন, উঠোনটাতো সেই রাজনীতিরই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে ইমরানকে শুভেচ্ছাও জানিয়েছেন মুনমুন। সেই সঙ্গে জানিয়েছেন বহুদিন যোগাযোগ নেই।

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান চাপানউতোর হয়তো থামবে না। কূটনীতির উত্তেজনা হয়তো বাড়বে। তবু দেশ-দূরত্বের বেড়াজাল ভেঙে অটুট থাকবে ইমরান-মুনমুনের দোস্তি। অনেকে আবার এও বলছেন, প্রথম ভাষণে যেভাবে ইমরান ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রশ্নে এক কদম এগোলে দু’কদম এগিয়ে আসার বার্তা দিয়েছেন তাতে দিল্লি সফরে এলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির আয়োজন করা নৈশভোজে দেখাও হতে পারে মুনমুন সেনের সঙ্গে।


```