Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘ট্রাম্প চাচার কমেডি মিস করব’, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট নিয়ে বীরুর রসিক পোস্ট

  দ্য ওয়াল ব্যুরো: তাঁর রসবোধ নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে নানা কথা চলে। ক্রিকেটার জীবনেও তিনি ছিলেন মেজাজি। এমনকি খেলা থেকে অবসর নিয়েও তিনি একইরকম রয়েছেন। বীরেন্দ্র সেহওয়াগ ধারাভাষ্য দিতে গিয়েও এমন সব উদাহরণ টানেন, যা শুনে কেউ মুখ গম্ভীর

‘ট্রাম্প চাচার কমেডি মিস করব’, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট নিয়ে বীরুর রসিক পোস্ট

শেষ আপডেট: 8 November 2020 14:02

  দ্য ওয়াল ব্যুরো: তাঁর রসবোধ নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে নানা কথা চলে। ক্রিকেটার জীবনেও তিনি ছিলেন মেজাজি। এমনকি খেলা থেকে অবসর নিয়েও তিনি একইরকম রয়েছেন। বীরেন্দ্র সেহওয়াগ ধারাভাষ্য দিতে গিয়েও এমন সব উদাহরণ টানেন, যা শুনে কেউ মুখ গম্ভীর করে রাখতে পারবেন না। একবার সৌরভকে বলেছিলেন, ‘‘দাদা, তুমি যে এগিয়ে গিয়ে স্টেপআউট করে ছয় মারতে, তোমার কী মনে থাকত ক্রিজ বাইশগজের?’’ বীরুর কথা শুনে সবাই হেসে কুটোপুটি। সেই প্রাক্তন ভারতীয় নামী তারকা আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিছু বলবেন না, তা কী হয়? সেহওয়াগ যদিও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিয়ে কিছু বলেননি, তাঁর রসিকতার কেন্দ্রে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যখন আমেদাবাদে এসেছিলেন নব কলেবর মোতেরা স্টেডিয়ামের বিপুল জনসমাগমের কাছে। সেইসময়ও তাঁর মুখ থেকে স্বামী বিবেকানন্দ-র অদ্ভুত উচ্চারণ শুনেও টুইট করেছিলেন। সেই নিয়েও কথা উঠেছিল। এবারও ট্রাম্পের বিদায় নিশ্চিত হতেই সেহওয়াগ টুইটারে পোস্ট করেছেন, ‘‘আপনে ওয়ালা সেম হি হ্যায়। উইল মিস চাচা কি কমেডি!’’ সঙ্গে একটি ট্রাম্পের একটি অদ্ভুত ছবিও পোস্ট করেছেন। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট যে জনমানসে কমেডিয়ান হয়ে উঠেছিলেন, ওই পোস্টে এটাই বোঝাতে চেয়েছেন বীরু। শুধু তিনি নন, বিশ্বের ক্রীড়া মানচিত্রে বহু তারকাই ৪৬তম নয়া প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। কিংবদন্তি ইংল্যান্ড ফুটবলের মহাপ্রাক্তন গ্যারি লিনেকার টুইট করেছেন, ‘‘জো বাইডেন হলেন এবার আমেরিকার নয়া প্রেসিডেন্ট, শুভেচ্ছা আপনাকে।’’ আমেরিকা জাতীয় দলের নামী ফুটবল তারকা মেগান রাফিনো জানিয়েছেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শীর্ষ পদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’’ এনবিএ সুপার স্টার লেব্রন জেমস লিখেছেন, ‘‘আমাদের স্বপ্ন দেখাবেন যিনি আগামী চারবছর, তিনি এসে গিয়েছেন, স্বাগত বাইডেন, আমাদের প্রেসিডেন্ট।’’

```