Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একই কার্ডে সারা দেশে রেশন তোলা যাবে জুন থেকে : রামবিলাস পাসোয়ান

দ্য ওয়াল ব্যুরো : ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। সরকারের এই নামে একটি প্রকল্প চালু করবে বলে স্থির করেছে কিছুদিন আগে। তাতে বলা হয়েছে, একই রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও জায়গা থেকে রেশন তোলা যাবে, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন,

একই কার্ডে সারা দেশে রেশন তোলা যাবে জুন থেকে : রামবিলাস পাসোয়ান

শেষ আপডেট: 21 January 2020 03:40

দ্য ওয়াল ব্যুরো : ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। সরকারের এই নামে একটি প্রকল্প চালু করবে বলে স্থির করেছে কিছুদিন আগে। তাতে বলা হয়েছে, একই রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও জায়গা থেকে রেশন তোলা যাবে, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে দেশ জুড়ে চালু হবে এই প্রকল্প। এদিন পাসোয়ান সাংবাদিকদের বলেন, "আমরা ১ জুন থেকে দেশ জুড়ে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প কার্যকর করব। তখন কোনও ব্যক্তি একটিই রেশন কার্ডের সাহায্যে সারা দেশে রেশন তুলতে পারবেন।" এর আগে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী পাসোয়ান বলেছিলেন, ১ জানুয়ারি থেকে ১২ টি রাজ্যে চালু হবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প। এর ফলে ওই ১২ টি রাজ্যে একই রেশন কার্ডের সাহায্যে রেশন তোলা যাবে। গত ৩ ডিসেম্বর পাসোয়ান বলেন, ২০২০ সালের ৩০ জুনের মধ্যে অবশ্যই দেশ জুড়ে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হবে। ওই প্রকল্প চালুর জন্য দেশ জুড়ে রেশন কার্ডের একটি 'স্ট্যান্ডার্ড ফরম্যাট' তৈরি করা হয়েছে। এখন বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের নানা ফরম্যাট আছে। কেন্দ্রীয় সরকার সেগুলি বিবেচনা করে একটি সাধারণ ফরম্যাট তৈরি করেছে। রাজ্যগুলিকে বলা হয়েছে, নতুন রেশন কার্ড ইস্যুর সময় যেন ওই ফরম্যাট অনুসরণ করা হয়। রেশন কার্ডের নতুন ফরম্যাটে কার্ডের মালিক সম্পর্কে কিছু তথ্য থাকবে। এছাড়া সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইলে আরও কিছু তথ্য যোগ করতে পারবে। সারা দেশে যাতে ওই কার্ড ব্যবহার করা যায়, সেজন্য তাতে দু'টি ভাষা ব্যবহার করা হবে। স্থানীয় ভাষার পাশাপাশি থাকবে হিন্দি অথবা ইংরেজি।

```