Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এরকম করলে হিন্দু মানুষ বিজেপিকে ভোট দেবে? দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে বড় প্রশ্ন দিলীপের

ক্ষুব্ধ দিলীপ এও বলেন, 'সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ দিন দিলীপ ঘোষ কখনও কোনওদিন কোনও তৃণমূল নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিন। তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনও অ্যাপ এর মাধ্যমে গোপনে ফোন করেছি। বা রাতের বেলা কালীঘাটের বাড়ি গেছি।'

এরকম করলে হিন্দু মানুষ বিজেপিকে ভোট দেবে? দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে বড় প্রশ্ন দিলীপের

দিলীপ ঘোষ। গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 2 May 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) অনুষ্ঠানে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর থেকে রাজ্য রাজনীতির অভিমুখ ঘুরে গিয়েছে দিলীপের দিকে। ঘোষবাবু জার্সি বদলাবেন কিনা, তা নিয়ে যেমন বিভিন্ন মহলে কৌতহল তুঙ্গে তেমনই 'সরকারের সঙ্গে আপোষে'র প্রশ্নে দিলীপের বিরুদ্ধে দল শাস্তি গ্রহণ করবে না কেন, বিজেপির অন্দরে কান পাতলে এমন চর্চাও শোনা যাচ্ছে।

জবাবে বৃহস্পতিবারই দিঘার সি বিচ থেকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি ছিল, "যাঁরা মমতার আঁচলের তলায় থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়।"

এখানেই না থেমে শুক্রবার সকালে আরও একগুচ্ছ (Digha Jagannath Temple Controversy) প্রশ্ন ছুড়ে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এত বিতর্ক, সেই মন্দিরের প্রসঙ্গে এবার সমগ্র দলের উদ্দেশে দিলীপের প্রশ্ন, "যারা আজ হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারাই একটা হিন্দু মন্দির থেকে হিন্দুদের আলাদা করছে? বিজেপি তাই বলেছে কোনোদিন? কাশী বিশ্বনাথ মন্দির মোদীজি তৈরি করেছেন। কেউ বলেছে ওটা মোদীর মন্দির? আমি বলছি ওই জগন্নাথ মন্দিরে গিয়ে যদি কেউ মাথা নত করে তাহলে সে তৃণমূল হয়ে যাবে? মানুষকে এতো বোকা ভাবেন আপনারা?"

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। দিলীপের কথায়, "রামায়ণের রাম আলাদা আর বিজেপির রাম আলাদা। আমরা সেটা মনে করি না। পুরীর জগন্নাথ আর দিঘার জগন্নাথ এক। যার যেখানে ইচ্ছা গিয়ে প্রণাম করবেন।"

এরপরই লাখ টাকার প্রশ্নটা ছুড়ে দিয়েছেন বাতাসে! ঘোষবাবুর কথায়, "সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে। একশো বার করে। কিন্তু মন্দিরে মন্দিরে ভেদাভেদ করে না। এরকম করলে বিজেপিকে হিন্দু মানুষ ভোট দেবে?"

দিলীপের কথায়, যারা এইসব বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করত। ১ লাখ ২ লাখ টাকার জন্য ঘুরত। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গেছিল। কেউ আমার উপদেষ্টা হয়ে গেছিল। আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন। এরা সব অন্ন দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে। কারণ দিলীপ ঘোষ কারুর সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না।

ক্ষুব্ধ দিলীপ এও বলেন, যারা এখন টিভিতে এই কথা শুনছেন তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ দিন দিলীপ ঘোষ কখনও কোনওদিন কোনও তৃণমূল নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিন। তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনও অ্যাপ এর মাধ্যমে গোপনে ফোন করেছি। বা রাতের বেলা কালীঘাটের বাড়ি গেছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল। লড়াই করবে। দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে।


```