Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জনতা কার্ফুতে ভেঙে যাবে করোনা সংক্রমণের শৃঙ্খল, জানাল স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীর কথা শুনে রবিবার জনতা কার্ফু মেনে চলুন। আপনারা যদি একদিন সরকারের সঙ্গে সহযোগিতা করেন, তা হলেই ভেঙে যাবে সংক্রমণের শৃঙ্খল। প্রধানমন্ত্রীর কথা শুনে সত্যিই করোনাভাইরাসের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করুন। সাংবাদিক ব

জনতা কার্ফুতে ভেঙে যাবে করোনা সংক্রমণের শৃঙ্খল, জানাল স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 20 March 2020 11:36

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীর কথা শুনে রবিবার জনতা কার্ফু মেনে চলুন। আপনারা যদি একদিন সরকারের সঙ্গে সহযোগিতা করেন, তা হলেই ভেঙে যাবে সংক্রমণের শৃঙ্খল। প্রধানমন্ত্রীর কথা শুনে সত্যিই করোনাভাইরাসের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করুন। সাংবাদিক বৈঠক করে দেশবাসীর কাছে এমনই আবেদন জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের কাছে আবেদন জানান, আগামী ২২ মার্চ জনতা কার্ফু পালন করুন। তিনি বলেন, "ওই সময় কেউ বাড়ি থেকে বেরোবেন না। কোথাও ভিড় করবেন না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন রাস্তায় বেরোবেন।" প্রধানমন্ত্রীর মতে একদিন জনতা কার্ফু পালন করলে দেশের মানুষ অন্যদের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে শিখবে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের চারটি পর্যায় আছে। প্রথম পর্যায়ে বিদেশ থেকে আসা লোকজন ওই ভাইরাস বহন করে আনে। একমাত্র যারা বিদেশ থেকে আসছে, তারাই ওই রোগে আক্রান্ত হয়। দ্বিতীয় পর্যায়ে বিদেশ থেকে আসা লোকজনের সংস্পর্শে এসে তার আত্মীয়স্বজন ও পরিচিতরা ওই রোগে আক্রান্ত হন। একে বলে লোকাল ট্রান্সমিশন। এতে অল্পসংখ্যক লোক আক্রান্ত হন। কীভাবে তাঁরা আক্রান্ত হলেন, তা সহজে বোঝা যায়। তৃতীয় পর্যায়ে এক বিরাট এলাকা জুড়ে মানুষ ওই রোগে আক্রান্ত হয়। এই পর্যায়ে বোঝাই যায় না কোনও আক্রান্ত ব্যক্তির দেহে কীভাবে সংক্রমণ ঘটল। ইতালি ও স্পেন এখন স্টেজ-থ্র-এ রয়েছে। ফোর্থ স্টেজটি সবচেয়ে বিপজ্জনক। এই পর্যায়ে দেশ জুড়ে কোভিড-১৯ মহামারী আকারে দেখা যায়। চিনে এখন তাই হয়েছে। গত ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এরই মধ্যে গত সোমবার প্রথম মানুষের দেহে ওই রোগের টিকা দিয়েছেন বিজ্ঞানীরা। পরীক্ষামূলকভাবে এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ রোগের প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। সংবাদ সংস্থার খবর, সিয়াটলের কাইসার পারমানেন্টে ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন, ওই ব্যক্তির শরীরে টিকার কী প্রভাব পড়ে দেখার জন্য। একটি সূত্রে জানা যায়, যে ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে, তাঁর নাম জেনিফার হলার। বয়স ৪৩। এক প্রযুক্তি সংস্থায় ম্যানেজারের কাজ করেন। তাঁর দু’টি সন্তান আছে। টিকা নেওয়ার পর বলেছেন, মানুষের স্বার্থে যে কিছু করতে পারছি, তা ভেবে ভাল লাগছে। জেনিফারকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার নাম এমআরএনএ-১২৭৩। ম্যাসাচুসেটসের বায়োটেক সংস্থা মডার্না ইনকর্পোরেটেড ওই প্রতিষেধক তৈরি করেছে।

```