Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে বুলেট ট্রেন চলা শুরু হয়ে যাবে, ধোনি তাও আগে নামবে না, বলছেন সেহওয়াগ

দ্য ওয়াল ব্যুরো : এম এস ধোনি কবে চলতি আইপিএলে চারে ব্যাটিং করতে আসবেন, সেই নিয়ে সমানে আলোচনা চলছে। অনেক বিশেষজ্ঞই বলছেন, ধোনি সাতে কিংবা ছয় নম্বরে নেমে দলের বিন্যাসকে নষ্ট করছেন, এমনকি তিনি এমন সময়ে নামছেন, যখন টানা তাঁকে চালিয়ে খেলতে হবে।

দেশে বুলেট ট্রেন চলা শুরু হয়ে যাবে, ধোনি তাও আগে নামবে না, বলছেন সেহওয়াগ

শেষ আপডেট: 27 September 2020 13:31

দ্য ওয়াল ব্যুরো : এম এস ধোনি কবে চলতি আইপিএলে চারে ব্যাটিং করতে আসবেন, সেই নিয়ে সমানে আলোচনা চলছে। অনেক বিশেষজ্ঞই বলছেন, ধোনি সাতে কিংবা ছয় নম্বরে নেমে দলের বিন্যাসকে নষ্ট করছেন, এমনকি তিনি এমন সময়ে নামছেন, যখন টানা তাঁকে চালিয়ে খেলতে হবে। কিন্তু তিনি চালাতে গেলে আউট হয়ে গেলের দলের জয়ের সম্ভাবনাও নষ্ট হয়ে যাচ্ছে। ধোনিকে এই নিয়ে বলতে শোনা গিয়েছে, তিনি ব্যাটিং অর্ডার নয়, বরং দলের বোলিং নিয়ে চিন্তিত বেশি। দুটি ম্যাচ ধোনির দল হেরেছে, তার চেয়েও বড় কথা, এবার চেন্নাই সুপার কিংস দলটিকে একেবারেই ছন্দে লাগছে না। এক অচেনা দল মনে হচ্ছে। এই দুই হারে বড় হয়ে দেখা দিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং দৈন্যতা। বিশেষ করে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিচের দিকে ব্যাটিংয়ে নামার বিষয়টি। প্রথম ম্যাচে সাত নম্বরে নেমেছিলেন ধোনি, কোনও রান করার আগেই ম্যাচ জিতে গিয়েছিল চেন্নাই। পরের ম্যাচেও নামেন সাত নম্বরে, ১৭ বলে ২৯ রান করলেও পারেননি দলকে জেতাতে। আর গত ম্যাচে ছয় নম্বরে নেমে আউট হয়েছেন ১২ বলে ১৫ রান করে। ব্যাটিং অর্ডারে ধোনির নিচে নামাকে সমর্থন করছেন না কেউই। বিশেষজ্ঞদের ধারণা, যে দলে সুরেশ রায়নার মতো তারকা, এমনকি আম্বাতি রায়ডুর মতো কার্যকরি ব্যাটসম্যান নেই, সেই পরিস্থিতিতে ধোনির উচিত আগে নেমে দলের হাল ধরা। সম্প্রতি গৌতম গম্ভীরের মতো নামী প্রাক্তনও বলেছেন, ‘‘ধোনির উচিত আগে নামা, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে না।’’ এবার বীরেন্দ্র সেহওয়াগ রসিকতা করে ধোনির ব্যাটিং অর্ডারে আগে না নামা প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘আমার তো মনে হচ্ছে মাহিকে বারবার বলে এসব বলে কিছু কাজ হবে। আমার যতদূর মনে হচ্ছে দেশে বুলেট ট্রেন চালু হয়ে যাবে, কিন্তু ধোনি সেই ছয় কিংবা সাতেই ব্যাটিং করতে আসবে। মনে হচ্ছে না চারে নামবে বলে!’’ এমনকি দিল্লির বিপক্ষে ধোনির দলের ব্যাটিং দেখে বীরু আরও বলেছেন, ‘‘দিল্লিকে দেখে ওদের শহরের মেট্রো রেলের মতো হয়েছে। আর চেন্নাই যেন টেস্ট খেলতে নেমেছিল!’’

```