Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিজেপিকে কবর দেব, হুমকি শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ শিবসেনাকে পরোক্ষে হুমকি দিয়েছিলেন, কেউ যদি আমাদের সঙ্গে জোট বাঁধে, তাকে জেতানোর সবরকম চেষ্টা করব। কিন্তু যারা বিরোধিতা করবে, তাদের শেষ করে দেব। তার পালটা জবাব দিয়ে বুধবার প্রবীণ শিবসেনা

বিজেপিকে কবর দেব, হুমকি শিবসেনার

শেষ আপডেট: 9 January 2019 09:54

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ শিবসেনাকে পরোক্ষে হুমকি দিয়েছিলেন, কেউ যদি আমাদের সঙ্গে জোট বাঁধে, তাকে জেতানোর সবরকম চেষ্টা করব। কিন্তু যারা বিরোধিতা করবে, তাদের শেষ করে দেব। তার পালটা জবাব দিয়ে বুধবার প্রবীণ শিবসেনা নেতা রামদাস কদম বলেছেন, আমরা কবর দেব বিজেপিকে। শিবসেনা এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ও কেন্দ্রীয় সরকারে বিজেপির সহযোগী। কদম বলেন, ২০১৪ সালের বিধানসভা ভোটে মোদী হাওয়া সত্ত্বেও শিবসেনা ৬৩ টি আসন পেয়েছিল। বিধানসভায় মোট আসন ২৮৮টি। মহারাষ্ট্রের মন্ত্রী কদম এদিন প্রায় বিরোধীদের সুরে বলেন, বিজেপি ইতিমধ্যে পাঁচ রাজ্যের নির্বাচনে শোচনীয় ফল করেছে। মহারাষ্ট্রে এসে কেউ আমাদের হুমকি দিয়ে যাবে, তা সহ্য করব না। এমন হলে আমরা তাদের কবর দেব। মোদী উচ্চবর্ণের গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করতে চান শুনে কদম বলেন, এই রাজ্যে মারাঠা, ধাঙ্গড় এবং মুসলিমদের জন্য ইতিমধ্যেই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে তারা নতুন করে আর কার জন্য সংরক্ষণ করবে? আসলে নির্বাচনের দিকে লক্ষ রেখেই এসব করা হচ্ছে। মহারাষ্ট্রে ধাঙ্গড়রা বিমুক্ত জাতি নোমাডিক ট্রাইবের অন্তর্ভূক্ত। তফসিলী উপজাতির তালিকায় স্থান দেওয়ার জন্য তারা দীর্ঘকাল আন্দোলন করে আসছে। লোকসভায় মঙ্গলবার উচ্চবর্ণের গরিবদের জন্য সংরক্ষণ বিল পাশ হয়েছে। বুধবার প্রবল হট্টগোলের মধ্যে সেই বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। কংগ্রেসের বক্তব্য, ভোটের আগে ওই বিল এনে রাজনৈতিক গিমিক দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ওই বিল আদালতেই নাকচ হয়ে যাবে। যদিও সংসদে বিলটি তারা সমর্থন করছে। মঙ্গলবার বিজেপির শরিক রামবিলাস পাসোয়ান বলেছেন, এনডিএ ২০১৪ সালের ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সবকা সাথ, সবকা বিকাশ। এতদিনে সেই প্রতিশ্রুতি পালিত হল। লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল সরাসরি ওই বিলের বিরোধিতা করেছে। অন্যদিকে সমাজবাদী পার্টি এবং বিএসপির দাবি, জনসংখ্যায় যে জাত বা সম্প্রদায়ের যে অনুপাত, সেই অনুপাতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। সে জন্য প্রয়োজনে কাস্ট সেন্সাস করতে হবে। অর্থাৎ আদমসুমারি করে দেখতে হবে, দেশে কোন জাতের লোক কতজন আছেন। এক্ষেত্রে রামদাস কদমের বক্তব্য, তাঁরা ইতিমধ্যে মহারাষ্ট্রে তফসিলী জাতি-উপজাতি বাদে অন্যদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তাছাড়া মোদী সরকার যেভাবে ৫০ শতাংশের ওপরে আরও ১০ শতাংশ সংরক্ষণ করবে বলছে, তাও বাস্তবে সম্ভব নয়।

```