Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পশ্চিমবঙ্গ কেন্দ্রের তহবিলের সব টাকাই ফিরিয়ে দিন মমতা, অসন্তোষ প্রকাশ কেন্দ্রের কৃষিমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : কৃষি ও কৃষকের সংকট কাটাতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পে প্রত্যেক কৃষককে বছরে মোট ছ'হাজার টাকা দেওয়া হবে। কেন্দ্রের কৃষি ও গ্রামোন্ননয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন,

পশ্চিমবঙ্গ কেন্দ্রের তহবিলের সব টাকাই ফিরিয়ে দিন মমতা, অসন্তোষ প্রকাশ কেন্দ্রের কৃষিমন্ত্রীর

শেষ আপডেট: 27 July 2019 09:17

দ্য ওয়াল ব্যুরো : কৃষি ও কৃষকের সংকট কাটাতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পে প্রত্যেক কৃষককে বছরে মোট ছ'হাজার টাকা দেওয়া হবে। কেন্দ্রের কৃষি ও গ্রামোন্ননয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, পশ্চিমবঙ্গ যদি এই প্রকল্প চালু করতে না দেয়, তাহলে কেন্দ্রের সব প্রকল্পের টাকাই তাদের ফেরত দেওয়া উচিত। এক সাক্ষাৎকারে তোমর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা রূপায়ন না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন। তাঁর কথায়, এ হল সস্তা রাজনীতি। পশ্চিমবঙ্গ কিষাণ যোজনা বাদে অন্যান্য প্রকল্পের তহবিল থেকে টাকা নিচ্ছে। মমতা কি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা মনরেগা প্রকল্পের অর্থও ফেরত দেবেন? তোমার মধ্যপ্রদেশের মোরেনা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের সমালোচনা করেন। তাঁর কথায়, কমলনাথ সরকার ভালো কাজ করছে না। আমি কেবল এটুকুই বলতে পারি। দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, সবকিছুই হাতের বাইরে চলে গিয়েছে, ডামাডোল চলছে সারা রাজ্যে। সম্প্রতি বিজেপির দুই বিধায়ক মধ্যপ্রদেশ বিধানসভায় সরকারের আনা বিল সমর্থন করেছিলেন। তাঁদের সম্পর্কে তোমর বলেন, ওই দুই বিধায়ক বিজেপি থেকে ইস্তফা দেননি। তাঁরা স্পিকারকেও কিছু জানাননি। মধ্যপ্রদেশে বিজেপির একদল নেতা বলছেন, কর্ণাটকের মতো এখানেও সরকার ফেলে দেওয়া হবে। তোমর এসম্পর্কে মন্তব্য করেননি।

```