Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাউদাউ করে জ্বলছে ক্যালিফোর্নিয়ার জঙ্গল! দাবানলে পুড়ে ছাই বিঘা বিঘা জমি

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ায় (California) ভয়ঙ্কর দাবানল(Wildfire)। কয়েক হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেল মুহূর্তেই। চলছে স্থানান্তরকরণ। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার) বলেছে, ইয

দাউদাউ করে জ্বলছে ক্যালিফোর্নিয়ার জঙ্গল! দাবানলে পুড়ে ছাই বিঘা বিঘা জমি

শেষ আপডেট: 25 July 2022 06:37

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ায় (California) ভয়ঙ্কর দাবানল(Wildfire)। কয়েক হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেল মুহূর্তেই। চলছে স্থানান্তরকরণ।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার) বলেছে, ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে শুক্রবার দাবানল লাগে। দাবানল রুখতে ১৭টি হেলিকপ্টার ও ২০০০ দমকল কর্মী নিয়োগ করা হয়েছে।

দু'দিন মধ্যেই পুড়েছে চোদ্দ হাজার দু'শো একরের বেশি জমি। আগুনের গ্রাসে চলে যেতে পারে আরও অনেকটা। পুড়ে ছাই হয়েছে অনেক যানবাহন। এখন উদ্ধার কাজ চলছে জোর কদমে।

দমকল কর্মকর্তা হেক্টর ভাসকুয়েজ বলেছেন, ছ'শো জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম শনিবার মারিপোসাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। "ব্যক্তি ও সম্পত্তির বিপদ" বলে উল্লেখ করেছেন এই  সময়কে।

 সাম্প্রতিক বছরগুলিতে, ক্যালিফোর্নিয়া এবং পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য খরা ও গরম আবহাওয়ার জন্য দাবানলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। বারংবার দাবানল ভীতি বাড়াচ্ছে পশ্চিমের দেশগুলিতে। আবহাওয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারের ভূমিকা অতি প্রয়োজনীয়।

ফ্ল্যাটের বন্ধ ঘরে ২ বছর পচল মহিলার দেহ, দরজা খুলতেই মিলল কঙ্কাল! ভাড়া আদায় থামেনি


```