পশুপাখির মজার ছবি তোলার প্রতিযোগিতা! সেরা ছবিটি দেখে হেসেই গড়াচ্ছে নেট-দুনিয়া
দ্য ওয়াল ব্যুরো: ক্যামেরার সামনে মজার মজার পোজ় দিয়ে ছবি তো আপনি কতই তুলেছেন। কত বার হেসে গড়িয়েছেন সে ছবি দেখে। আপনার আশপাশে এরকম মানুষও কম নেই, ক্যামেরা দেখলেই যাদের রসবোধ উপচে পড়ে। কিন্তু আজকে আপনি যে ছবিগুলো দেখবেন, সেগুলো যে সে সব মজা
শেষ আপডেট: 14 November 2019 12:20
দ্য ওয়াল ব্যুরো: ক্যামেরার সামনে মজার মজার পোজ় দিয়ে ছবি তো আপনি কতই তুলেছেন। কত বার হেসে গড়িয়েছেন সে ছবি দেখে। আপনার আশপাশে এরকম মানুষও কম নেই, ক্যামেরা দেখলেই যাদের রসবোধ উপচে পড়ে। কিন্তু আজকে আপনি যে ছবিগুলো দেখবেন, সেগুলো যে সে সব মজাকে ছাপিয়ে যাবে, তা নিশ্চিত করে বলা যায়। কারণ ক্যামেরার লেন্সে যে না-মানুষদেরও এরকম মজার মুহূর্ত ধরা পড়ে, তা যেন অবিশ্বাস্য।
সম্প্রতি ঘোষণা করা হয়েছে ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০১৯’-এর বিজয়ীর নাম। দক্ষ বিচারকরা বিভিন্ন বন্য জীবজন্তুর মজার মজার অদ্ভুত মুহূর্তের ছবি থেকে বেছে নিয়েছেন সেরার সেরা ছবি। চূড়ান্ত পর্বে মোট চল্লিশটি হাস্যকর ছবি উঠে এসেছিল। সেগুলির মধ্যে থেকেই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হল এক জনকে।
ছবিগুলো দেখলে যেন মনে হয়, পশুদের মধ্যেও রসবোধের সীমা নেই। রয়েছে খুনসুটির অসংখ্য মুহূর্ত। ওরাও দুষ্টুমিতে-মজায় মাতে। আর সেই মুহূর্তে লেন্সবন্দি করলেই হয়ে ওঠে টুকরো জীবন। এই সব ছবি নিয়েই শিশু দিবসে অনুষ্ঠিত হল কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৯। সেরা ফটোগ্রাফির সম্মান পেলেন বোস্তওয়ানার সারাহ স্কিনার। তাঁর এই সিংহশাহকের ছবি দেখে সকলে হেসে লুটোচ্ছেন। ছবির ক্যাপশন: "Grab life by the ..."।
দেখুন সেই ছবি।

সম্মানিত হয়ে সারাহ জানান, "জানতাম, এই ছবি সবার মন ভরাবে। সিংহ শাবকের ওই গর্বিত ভঙ্গি, মায়ের সঙ্গে তার খুনসুটি... যে কারও নরম মনেই দাগ কাটবে।"
মূলত বন্যপ্রাণ সংরক্ষণের কথা ভেবেই ২০১৫ সালে এই কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার শুরু হয়। শুধু বিচারকের পছন্দ নয়, অনলাইনে মানুষ তাদের পছন্দের ছবির পক্ষেও ভোট দিতে পারেন। এই প্রতিযোগিতার একটি ‘জনগণের পছন্দ’ বিভাগ রয়েছে, যাতে জনগণের ভোটের সেরা ছবি নির্বাচিত হয়। এ বছর এই বিশেষ পুরস্কারের জন্য ৪ হাজার ফটোগ্রাফার নাম পাঠিয়েছিলেন। তাদের মধ্যে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয় ৪০ জনকে।
ছবিগুলি দেখলেই মনে হয়, কোনটা ছেড়ে কোনটা দেখব, আর কোন ছবি দেখে কতটা হাসব। অন্যতম সেরা হিসেবে রয়েছে খুদে শিম্পাজির মাথায় হাত তুলে শুয়ে থাকার বিশেষ এক মেজাজি স্টাইল। গণ্ডারের পিছন থেকে বেরোনো ফোয়ারায় পাখির স্নান করা দেখলে তো হেসে গড়িয়ে পড়তে হয়। বাদ নেই সিলমাছ-পেঙ্গুইনের বন্ধুত্বও।
দেখুন আরও নানা মনোনীত ছবি।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-the-full-list-of-long-weekends-in-india-in-2020/